Saturday, October 27, 2018

ইতিহাসের ন্যারেটিভের দখল

বাচ্চাদের মাথার দখল নেওয়াটা বোধ হয় সব রাষ্ট্রের শিক্ষানীতির অংশ। এবং সবটাই শাসক শ্রেনীর স্বার্থ মেনে।

ভারতে যেহেতু অধিকাংশ সময় কংগ্রেস রাজত্ব করছে, ভারতীয় ইতিহাস বইগুলোও সেই ভাবেই তৈরী। যাতে দেখানো হচ্ছে, কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামের ফলে, আরো বললে নেহেরু, গান্ধী সহ কংগ্রেসী নেতাদের আত্মত্যাগই ভারতের স্বাধীনতা এনেছে।

ভারতের রাজনীতিতে বিজেপি বা হিন্দুত্ববাদিদের উত্থানের আগে,বামেরাই ছিল কংগ্রেসের প্রধান বিরোধি শত্রু। তারা ভারতের স্বাধীনতা সংগ্রামে আরেকটা কাউন্টার ন্যারেটিভ আনার চেষ্টা করে - যে গান্ধীর অহিংস আন্দোলন না, সশস্ত্র বিপ্লবী আন্দোলনই ছিল স্বাধীনতা সংগ্রামের মূল চালিকা শক্তি। এর একটা বড় কারন, অতীতের বিপ্লবীদের অধিকাংশই আন্দামানে জেল খেটেছেন। সেখানকার সেলুলার জেল থেকে মার্ক্সীয় মন্ত্রে দীক্ষা নিয়ে পরবর্তী কালে বামপন্থী রাজনীতি করেছেন।

এইদিক দিয়ে দেখলে, স্বাধীনতা সংগ্রামে বিজেপির কোন লেগাসি নেই। কারন আর এস এসের প্রতিষ্ঠাতা কেশব বালিরাম হেজোয়ার নিজে ছিলেন স্বাধীনতা সংগ্রামী- প্রাত্তন কোর অনুশীলন সমিতি ক্যাডার। কিন্ত আর এসে এসের উদ্দেশ্য নিয়ে খুব পরিস্কার ভাবে লিখেছেন- এই সংগঠনের কাজ স্বাধীনতা সংগ্রাম না- হিন্দুদের শারীরিক এবং মানসিক উন্নতিই তার লক্ষ্য। উনি আর এস এসকে এতটাই স্বাধীনতা আন্দোলন থেকে দূরে রাখতে চেয়েছিলেন, ১৯৩০ সালে গান্ধী যখন সত্যাগ্রহের ডাক দিলেন, তখন উনি নিজে স্বাধীনতা আন্দোলনে আবার যোগ দিলেন। কিন্ত আর এস এসকে ওর মধ্যে টানলেন না। সংঘ প্রচারকরা বরাবরই স্বাধীনতা সংগ্রাম থেকে দূরে থাকতে চেয়েছেন । হিন্দুদের আত্মিক, দৈহিক উন্নতিই ছিল তাদের পলিটিক্যাল লাইন।

নেতাজিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ঘোষনার মধ্যে দিয়ে, বিজেপি কংগ্রেসের একটা কাউন্টার ন্যারেটিভ তৈরী করার চেষ্টা করছে-কিন্ত তা বুমেরাং হবে। কারন এক - নেতাজি জাপান অধিকৃত ভারতের ( যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ) প্রধানমন্ত্রী হিসাবে আসলেই জাপানের হাতের পুতুলমন্ত্রী ছিলেন। আন্দামান দ্বীপপুঞ্জে জাপানী সেনারা ২০০০ স্বাধীনতা সংগ্রামীকে হত্যা করে ( ১৯৪২-৪৪)। আসল ক্ষমতা জাপানীদের হাতেই ছিল। দুই- নেতাজি হিন্দু মহাসভার বিরোধি ছিলেন। সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করেছেন চিরকাল। তার রাজনীতির সাথে বিজেপির রাজনীতির কোন সংযোগ নেই।

ইতিহাস খুব ভাল ভাবে পড়লে বিজেপির হাতে কাউন্টার ন্যারেটিভ ছিল। ভারতের স্বাধীনতা নেতাজির হিংসা বা গান্ধীর অহিংসা-কোন পথেই আসে নি। এসেছে আন্তর্জাতিক রাজনীতির আবহে। ১৯৪২ সালে বৃটেন যখন যুদ্ধ করতে দেউলিয়া, চার্চিল হাত পাতলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে। তখনো পল হার্বার হয় নি। আমেরিকানরা যুদ্ধে জড়াতে চাইছে না। কারন তারা মনে করে বৃটেনের জমিদারি টেকানোর ভার আমেরিকা কেন নেবে? সেটাই জানালেন রুজভেল্ট চার্চিলকে। আগে ভারত সহ ৪০ টা রাষ্ট্রের কলোনীর স্বাধীনতা ঘোষনা কর, কারন তা নাহলে জার্মানীর কলোনাইজেশনের বিরোধিতা করা অনৈতিক। চার্চিলের তখন দেওয়ালে পিঠ। ফলে নাই নাই করে বাধ্য হলেন আটলান্টিক সনদে সাইন করতে। যাতে বলা হল যুদ্ধের পরে বৃটেনের আন্ডারে থাকা চল্লিশটা দেশ স্বাধীন হবে!

কিন্ত বৃটেনে ফিরেই চার্চিল উলটো গাইলেন। এর মধ্যে জাপান পল হার্বার ঘটিয়েছে। আমেরিকা জাপানের সাথে যুদ্ধে জড়িয়ে গেছে। ফলে জাপানকে হারাতে ভারতকে পাশে দরকার আমেরিকার। আমেরিকার চাপ খেয়ে, চার্চিল পাঠালেন স্যার স্টাফোর্ড ক্রিপসকে, যা ক্রিপ্স মিশন নামে খ্যাত। ক্রিপস লোকটা ভাল ছিল-জেনুইনলি কাজ শুরু করতেই চার্চিল ব্যাগরা দিলেন। এদিকে চার্চিল ভারতের স্বাধীনতা বিরোধি জেনে, ক্রিপস মিশন যাতে ব্যর্থ না হয়, তার জন্য রুজভেল্ট ভারতে পাঠালেন আমেরিকার রাষ্ট্রদূত থমাস উইলসনকে। থমাস উইলসন , ক্রিপ্স , রুজভেল্ট -এরা চার্চিলকে ক্রমাগত চাপ দিয়েও ভারতের স্বাধীনতা আদায় করতে পারেন নি। এর মধ্যে আমেরিকা ব্যাটল অব মিডীওয়েতে জেতার পর পরিস্কার হয়, জাপানের বিরুদ্ধে যুদ্ধ আমেরিকার দরকার নেই ভারতকে-তারা একেলাই যথেষ্ট। ফলে ১৯৪৩ সালের পরে রুজভেল্ট আর চার্চিলকে ভারতের স্বাধীনতা নিয়ে বিরক্ত করেন নি।

চার্চিল ভারতের স্বাধীনতা দেওয়ার বিরুদ্ধে ছিলেন ১৯৪৫ সালেও। কিন্ত ১৯৪৫ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন লিব্যারাল ক্লিমেন্ট এটলি। যার ম্যনিফেস্টোতেই ছিল, বৃটেন সমস্ত কলোনী ছেড়ে দেবে। এটলির হাতেই ভারত, জর্ডন , প্যালেস্টাইন-সমস্ত কিছু স্বাধীনতা পায়। চার্চিল জিতলে, ভারতকে স্বাধীনতা পেতে আরো অনেক দিন অপেক্ষা করতে হত। বাই দ্যা ওয়ে, জর্ডনের কোন স্বাধীনতা সংগ্রাম ছিল না- কিন্ত তারাও ভারতের সাথে স্বাধীন হয়েছে! সুতরাং ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধী, নেহেরু, সুভাষ বোসের অবদান অতিরঞ্জিত। তার থেকে অনেক বেশী কৃতিত্ব দাবী করতে পারেন স্বয়ং হিটলার যিনি বৃটেনকে ব্যাঙ্করাপ্ট করে ছেরেছিলেন-যার ফলে বৃটেনের সাধারন জনগন ভারতের স্বাধীনতার সমর্থনে এটলীকে বিপুল ভোটে জয়ী করে।

কিন্ত ভারতের কোন ইতিহাস বইতে, এই ন্যারেটিভ পাওয়া মুশকিল। কারন তাহলে কংগ্রেসের ঝুলিতে ক্রেডিট কিছু কম হইবে।

ভারত কোন ব্যতিক্রম না। পাকিস্তানের স্কুল বইতে এত ভারত বিরোধি ন্যারেটিভ, যে পাকিস্তানে ভারত বিরোধি সন্ত্রাসবাদি তৈরী হওয়াটা একটা স্বাভাবিক ঘটনা।

আমেরিকাও ইম্যুউন না। এই বছর ক্লাস সেভেনে আমার ছেলে পড়ছে আধুনিক ইউরোপের ইতিহাস। এখানে তাদের প্রথম পরিচয় হয় কমিউনিউজমের সাথে। তাদের শিক্ষক কমিউনিজম চেনার জন্য পড়তে দিয়েছে জর্জ ওরোয়েলের এনিম্যাল ফার্ম। ওদের বন্ধুরা কমিউনিজম এবং স্বৈরতন্ত্র নিয়ে কি হয়েছিল সোভিয়েত ইউনিয়ান, উত্তর কোরিয়া, ভিয়েতনামে খুব ভাল করেই শিখছে। চীনের কালচারাল রিভোলিউসন নিয়েও টিচার প্রজেক্ট দিচ্ছে। এবং আমি মনে করি এটা খুব ভাল ইতিহাস শিক্ষা হচ্ছে, যেটা পশ্চিম বঙ্গে শেখালে রাজ্যটা ৩৪ বছরে বামপন্থীদের গাধার ঘারে যেত না। কিন্ত আমেরিকান স্কুলে যেটা সেখাচ্ছে না- সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা ডজনে ডজনে স্বৈরাচারী মিলিটারী জেনারেলদের সিংহাসনে বসিয়েছে গণতন্ত্রকে ধ্বংস করে।

এতেব দুঃখ করে লাভ নাই- ইতিহাস বিকৃত হবেই। কারন ইতিহাসের ন্যারেটিভ একটা জাতির, পার্টির পরিচয়। সেখানে বিকৃতিই বাস্তব।

Saturday, October 20, 2018

চীনকে দেখে শিখুন

আমরা যা নিয়ে সারাদিন ভাবি, সেই দিকেই গড়ায় আমাদের জীবন। যে সারাদিন ধন সম্পত্তি নিয়ে ভাবে, সে আস্তে আস্তে ধনী হয়। যে জ্ঞানের পিপাসায় ঘোরে, সে জ্ঞানী হয়ে ওঠে। অধিকাংশ মানুষই সাধারন স্তরে থেকে যায়, কারন সে নিত্যদিনের আহার নিদ্রা মৈথুন আড্ডা ফাঁকির কুম্ভিপাকের বাইরে কিছুই ভাবে না!

রাষ্ট্রের জীবন ও তাই। একটা রাষ্ট্রর "অবশেসন" কি, তাই দেখে বোঝা যাবে, সেই রাষ্ট্রের নাড়ির গতি। যেমন ধরুন, ভারত। আলোচনার শীর্ষে সবরিমালা মন্দিরে নারীর প্রবেশ। তাই নিয়ে লিব্যারাল বনাম রক্ষণশীলদের ফেসবুক কাজিয়া। ঠিক যেন ছেঁড়া জাঙ্গিয়ার বুক পকেট বাঁদিকে না ডান দিকে লাগাবে, তাই নিয়ে মারামারি। ইশ্বর আছে কি নাই, তার ঠিক নাই। থাকলেও তিনি মন্দিরে মসজিদে মানুষের মতন শীত ঘুম দ্যান কিনা, তারো ঠিক নাই। আর থাকলেও তিনি পুরুষ না নারী তাও কেহ জানে না। আর যদি তিনি পুরুষ ও হৌন মর্ত্যের মানুষদের ন্যায়, "মিট্যু" এফেক্টেড হবেন - মানে ঋতুমতী নারীদের প্রেমে কামাসক্ত হবেন সেই ভয়ে মন্দিরে কোন মেয়েকে ঢুকতে দেওয়া হবে না -সেটা হচ্ছে একটা জাতির আলোচনার অবশেসন! এবার বুঝুন একটা জাতির বুদ্ধি চেতনা কি হাস্যকর লেভেলে ঊঠলে সবরিমালা নিয়ে অবশেসন হয়। বা দুশেরার দেখতে গিয়ে ট্রেনে কাটা পরে।

উল্টোদিকে চীনকে দেখুন। গত সপ্তাহে চীন থেকে আসা তিনটে খবর। এক, ওরা শহরকে আলোকিত করতে কৃত্রিম চাঁদ তৈরী করছে ২০২২ সালের মধ্যে। দুই, ওরা নতুন ধরনের বুলেট ট্রেন তৈরী করেছে, যার গতি হবে ৮০০ কিমির ওপরে। তিন, গবেষনা খাতের খরচে আমেরিকাকে ধরে ফেলেছে। ২০১২ সালে যা ছিল আমেরিকার ৩৪% , এখন তা ৮৮%।

আমি আগের সপ্তাহে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ আই ও টির প্রয়োগ সংক্রান্ত কিছু জার্নাল পাবলিকেশনের খোঁজে ছিলাম। দেখি সব ভালো কাজই চীন থেকে। আমেরিকা, জাপান, ইউরোপ, ভারত ধারে কাছেও নেই। কাজ গুলো আবার চাইনিজে লেখা ( এবসট্রাক্ট ছিল ইংরেজিতে)। যা দিনকাল এল। এবার দেখছি, আপ টু ডেট থাকতে চাইনিজটা শিখে নিতেই হবে। অতীতে অবশ্য এমনটাই ছিল। চীন ছিল জ্ঞান এবং প্রযুক্তির পীঠস্থান। ১৬০০ সাল পর্যন্ত জিডিপি, রপ্তানি, প্রযুক্তিতে চীন ছিল পৃথিবীর সেরা। যার জন্য ইতিহাসে দেখি- কি ইউরোপ, আরব বা ভারত- আমরা দেখব, নতুন কিছু প্রযুক্তি বা কার্যকরী জ্ঞান শিখতে লোকে চীনে যেত। হজরত মহম্মদ মুসলমানদের উপদেশ দিয়েছিলেন চীনে গিয়ে নতুন জ্ঞান বিজ্ঞান শিখতে । সেই দিনকালই ফিরে আসছে।


আজকে চিনের এই চমকপ্রদ উন্নতির পেছনে কমিউনিজম বা ক্যাপিটালিজমের ভূত দেখতে গেলে ভুল হবে। চীন বা ভারতের মতন প্রাচীন সভ্যতার ডি এন এ বহুদিন আগেই তৈরী। বিজ্ঞান প্রযুক্তিতে লিডারশিপ পজিশনে থাকা চীনের কাছে নতুন কিছু না-আগেই বলেছি ইউরোপের রেনেশাসের আগে চীনই ছিল জ্ঞানবিজ্ঞানের নেতা । চীনই একমাত্র দেশ-যাদের দর্শন ঈশ্বর ভিত্তিক না। মানুষের কর্ম ভিত্তিক। যে সময় ভারতের অশোক রাজত্ব করছেন, সেই সময়টা চীনের ইতিহাসে ১০০ বছরের যুদ্ধের যুগ। যদিও কনফুসিয়াস বুদ্ধের সমসাময়িক, চীনের অভূতপূর্ব প্রযুক্তির উন্নতি এই "ওয়ারিং স্টেটের" সময়টা থেকেই যখন ছটি চৈনিক রাজ্য একে অপরের সাথে যুদ্ধে রত। এই যুগেই জন্মেছেন কালোত্তীর্ন চৈনিক দার্শনিকরা - সান জু, ওয়ে লিওবি। বৌদ্ধ দর্শন, কনফুসিয়াস, সান জু ইত্যাদি নানান দার্শনিকদের চিন্তার ওপরে তৈরী চৈনিক সভ্যতা- যা সম্পূর্ন ভাবেই ঈশ্বর বিহীন, মানুষের কল্যানকামী। আবার উন্নত মিলিটারী শক্তির ও পূজারী।


ভারতে প্রতিভার অভাব কোনদিনই ছিল না। ভারতের বৌদ্ধ ধর্ম , আয়ুর্বেদ, গণিত চীনে গেছে অতীতে। এবং চীনের দার্শনিক চিন্তাবিদদের হাতে তা উন্নতি প্রাপ্ত হয়েছিল। আর ভারত থেকে আস্তে আস্তে সব কিছুই হারিয়ে গিয়েছিল।
এখনো অবস্থাটা প্রায় তাই। ভারতে প্রতিভার অভাব নেই। কিন্ত রাজনৈতিক সিস্টেম যেভাবে ধর্মের কাদায় পচা জল খাচ্ছে, তাতে প্রতিভাবান ভারতীয়দের হাতে বিকল্প খুব কম।



Sunday, October 14, 2018

হিন্দু ধর্মীয় উৎসব এবং গণতন্ত্র

পূজা এবং উৎসব-এর শিকড় এবং আকর বেশ গভীরে। অতীতের এমন কোন সভ্যতা পাওয়া যায় নি, যাদের ধর্মীয় উৎসব ছিল না।

প্যাগান ধর্মাচারন সর্বদাই উৎসব কেন্দ্রিক। উৎসবের কেন্দ্রবিন্দুতে যৌনতা, ভাল ফসল ও যুদ্ধ ।

ধর্মীয় উৎসবের প্রথম লিখিত প্রমান সুমেরিয়ানদের। তাদের ছিল জল ( নামু ) , আকাশ (আন), বাতাস (এনকি), পৃথিবীর ( কি) দেবতা। সেই নগর সভ্যতায় পুরোহিতরাই ছিল শাসক-কারন তারাই নাকি পুজোর মাধ্যমে নিয়ন্ত্রন করতে পারত প্রকৃতি (!) । আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে, তাদের সেই উৎসবে, বাজত একশো আশি বাদ্য যন্ত্র!

পরবর্তীকালে যত প্যাগান ধর্মের উৎপত্তি- তাদের অনেকের ভিত্তিই এই আদিম সুমেরিয় সভ্যতা। মিশর, গ্রীস, রোমান, ভারতীয় আর্য্য সভ্যতা- এদের পুরোহিত, মন্দির, মূর্তিপূজো, সৃষ্টি এবং ধ্বংসের পুরান , এগুলোর অনেক কিছু উপাদানই সুমেরিয় প্যান্থেয়িজমে পাওয়া যাবে।

গণতন্ত্রের সাথে প্যাগানিজমের একটা সম্পর্ক আছে। সুমেরিয় প্যাগানিজমের ভিত্তি সুমেরিয়া সিটি স্টেটগুলোর স্বতন্ত্রতা। গ্রীক এবং রোমান গণতন্ত্রের ভিত্তির অনেকটাই নির্ভর ছিল এই প্যাগান উৎসবের। এর একটা বড় কারন, বিভিন্ন জনগোষ্ঠির (ট্রাইব ) ছিল আলাদা আলাদা দেব দেবী। একটা রাষ্ট্রে তার সমস্ত জনগোষ্ঠির সমান সন্মান দিতে সব দেব দেবীর পুজো, সব উৎসব চালু থাকত।

ঠিক এই কারনেই রোমান সম্রাট কনস্টানস্টাইন প্যাগানিজম ছেড়ে রোমের রাষ্ট্র ধর্ম খ্রীষ্ঠান বানালেন। কারন প্যাগানিজমে সম্রাটের ক্ষমতা একছত্র করার সমস্যা ছিল অনেক- যেহেতু সমস্ত দেব দেবীর পুরোহিতদের হাতেও ক্ষমতা ছিল। রোমান সেনেটকে, যা ছিল রোমের গণতন্ত্রের প্রতীক, তা নির্মূল করতে রোমের প্যাগানিজম ধ্বংশ করতেই হত কনস্টানটাইনকে। খ্রীষ্ঠান ধর্মকে রাষ্ট্র ধর্ম বানানোর সাথে সাথেই রোমান গণতন্ত্রের প্রতীক সেনেটকেও ধ্বংশ করেন সম্রাট কনস্টানস্টাইন।

একেশ্বরবাদ -যথা ইহুদি, খ্রীষ্ঠান এবং ইসলামের জন্মই হয়েছে স্বৈরাচারী একনায়কতন্ত্রের সাধনে। জন্মের সময় সেই উদ্দেশ্য না থাকলেও ঐতিহাসিক ভাবে স্বৈরাচারী একনায়ক তন্ত্র সিদ্ধ করতেই একেশ্বরবাদের উদ্ভব। একটু ইতিহাস ঘাঁটলেই ব্যপারটা পরিস্কার হবে।

ইতিহাসে প্রথম একেশ্বরবাদ চালু করেন মিশরের প্রখ্যাত ফেরাও- আখেনাতেন ( ১৩৫৩-১৩৩৬ খৃঃপূঃ )। উনি দেখলেন, প্যাগান সংস্কৃতিতে ফারাওদের হাতে ক্ষমতা সীমাবদ্ধ। উনিই প্রথম আবিস্কার করেন, সম্রাটের ক্ষমতা একছত্র করতে, পুরোহিত ক্লাসকে ডাইলুউট করা আবশ্যক এবং সেটা করতে গেলে বহু দেবদেবীর পূজো ছেড়ে এক দেবতার পূজো চালু করতে হবে। আখেনাতেন এই উদ্দেশ্য প্রচলিত সব দেব দেবীর মন্দির ভেঙে শুধু দেব এটেন ( সূর্য্য) এর পূজা চালু করেন। এবং ফারাওকে এটেনের একমাত্র সন্তান বলে দাবী করেন। তার এই একেশ্বরবাদ বিপ্লব বেশীদিন চলে নি। তার সাম্রাজ্যের শেষের দিকে মহামারী দেখা দেয় এবং ক্ষমতাচ্যুত পুরোহিতরা বোঝাতে সমর্থ হয় দেব দেবীদের ক্রোধ এবং রাজার ভ্রান্ত ধর্মচারনই মূল কারন।

কিন্ত যে বীজ বপন করেছিলেন আখেনাতেন, তাকেই মহীরূহ করেন কনস্টানটাইন। এবং ইসলাম হচ্ছে যার সর্বাধিক পূরিপূর্ন রূপ।

যার ফলে গ্রীস-ইউরোপে খ্রীষ্ঠান ধর্মের আগমন হেতু মধ্যযুগে গণতন্ত্র সম্পূর্ন লুপ্ত হয়। এই গণতন্ত্র ফেরাতে অপেক্ষা করতে হবে সেই রেঁনেশাসের সময় পর্যন্ত। যেখানে খ্রীষ্ঠান ধর্মকে দুর্বল করেই আধুনিক গণতন্ত্রের সূচনা হয় ইউরোপের সিটি স্টেটগুলিতে।

এটাই কারন- কেন কোন মুসলিম দেশে গণতন্ত্র বস্তুটি ভাল চলে না। সেখানে একেশ্বরবাদের সাহায্য নিয়েই চলে স্বৈরতন্ত্র। কিন্ত ভারতের হিন্দুদের কাছে গণতন্ত্রই স্বাভাবিক। এর কারন সেই একটাই-একাধিক দেবদেবী এবং একাধিক ধর্মাচারন মানার মাধ্যমেই গণতান্ত্রিক ভাবের প্রসার হয়। ভিন্নমত এবং ভিন্নপথের মান্যতাই গণতন্ত্র।

সুতরাং ভারত বর্ষে যে অগনিত ধর্মীয় অনুষ্ঠান, অসংখ্য দেব দেবী- এবং তাদের সবাইকেই সত্য বলে মেনে নেওয়ার যে প্রবনতা হিন্দু ধর্মে বিদ্যমান, তাই ভারত বর্ষের গণতন্ত্রের মূল সোপান। ভারতের গণতন্ত্রের সাফল্যের পেছনে হিন্দু ধর্মের বৈচিত্রপূর্ন আচার আচরনের ভূমিকা নেহেরুর থেকেও বেশী। ইতিহাস সাক্ষী, মহম্মদ আলি জিন্না, নেহেরুর থেকেও বেশী গণতান্ত্রিক ছিলেন। কিন্ত গণতান্ত্রিক পাকিস্তান দিয়ে যেতে পারেন নি। কারন একেশ্বরবাদ গণতন্ত্রের সাথে খাপ খায় না। হ্যা, ইসলামিক দেশগুলোতেও খ্রীষ্ঠান দেশগুলির মতন গণতন্ত্র আসতেই পারে- তবে তা ধর্মের বিষ দাঁত ভেঙেই আসতে হবে।

সুতরাং গণতন্ত্রের সাধনে এই প্যাগান উৎসবগুলির ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য্য।

Sunday, April 22, 2018

কেন মমতা ব্যানার্জি

আমি মমতা ব্যানার্জির সমর্থনে লিখলেই দেখি শিক্ষিত বাঙালী হাহাকার করে ওঠেন।

মমতা ব্যানার্জি যা করছেন, সব কিছুই ঠিক করছেন, তৃনমূলের শাসন স্বর্গরাজ্য, এমন উন্মাদের দাবী কেউ করছে না। মৌলবাদিদের তোষন করা অবশ্যই তার একটা ভুল কাজ। কিন্ত তাতে তার অর্জনগুলো ছোট হয় না। আমি যে কারনে মমতা ব্যার্নার্জিকে সমর্থন করি- সেগুলো খুব প্রিসাইজলি কোয়ান্টিফায়েবল এবং ট্যাঞ্জিবল

(১) বিজেপি, সিপিএম বা কংগ্রেস দিল্লীর নেতাদের অঙ্গুলিহেলনে চলে। এর ফলে পশ্চিম বঙ্গের ক্ষতি হয়েছে সাংঘাতিক। প্রদেশ কংগ্রেস যে সিপিএমের ৩৪ বছর নিশ্চিত করেছে, তাও দিল্লীর নির্দেশে। তার তার জন্য বাঙালীর পাওনা? ২০০৪ সালে ডিজনি কোলকাতায় এনিমেশন স্টুডিও খুলতে চেয়েছিল। চেয়েছিলেন বুদ্ধদেব। সেই অনুযায়ী কাজ এগোয়। কিন্ত প্রকাশ কারাত জানা মাত্র বুদ্ধকে তলব করে ডিজনি প্রোজেক্ট বাতিল করেন। এতে কোলকাতার শিল্পীদের অনেক ভাল হত। শুধু তাই না। ইউএস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিলের সময় ও শুধু কারতের জন্য পশ্চিম বঙ্গে অনেক ইনভেস্ট আসে নি। সেই সময় ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান ছিল রন সমার্স। আমি উনাকে চিনতাম। উনিই বলেছিলেন আমাকে যে তোমাদের মুখ্যমন্ত্রীটি ( বুদ্ধ) ভাল লোক, কিন্ত প্রকাশের জন্য ওই রাজ্যে অনেক আমেরিকান ইনভেস্টমেন্ট আসবে না। মনে রাখতে হবে, ঠিক এই সময় ব্যাঙ্গালোর পুনে হায়দ্রাবাদ আমেরিকান চাকরিতে ফুলে গেল, কিন্ত কোলকাতা পেয়েছিল শুন্য। পশ্চিম বঙ্গের সিপিএম স্বাধীন পার্টি হলেও কিন্ত ওই সেই বুদ্ধরাই অনেক অনেক ভাল কাজ করতে পারত।

আজকের রাজ্য বিজেপির নেতাদের দেখুন, অতীতের দিল্লীর পাচাটা কংগ্রেসের নেতাদের মতন। এটা আবেগ না, ঐতিহাসিক ভাবেই সত্য দিল্লীর পাচাটা নেতাদের দিয়ে পশ্চিম বঙ্গের ভাল কিছু হয় নি। যদি বাংলার সিপিএম বা বাংলার বিজেপি পার্টি তৈরি হয়, তবেই মমতা ব্যার্নার্জি বিকল্প ভাবা যেতে পারে। আদার ওয়াইজ না।

(২) মমতা ব্যানার্জির সব থেকে বড় সাফল্য পশ্চিম বঙ্গে স্ট্রাইক নামক রাজনৈতিক আত্মহত্যা বন্ধ করা। মাত্র সাত বছরে পশ্চিম বঙ্গের চলছে না চলবে না বামপন্থাকে উনি জোর করে না আটকালে রাজ্যের অর্থনীতি আরো বাজে হত। সিটুকে ভ্যানিশ করে দেওয়ার ফলে, এটলিস্ট এখনো পশ্চিম বঙ্গে ছোট মাঝারী শিল্পগুলো আস্তে আস্তে বাড়ছে। এগুলো চোখের সামনেই দেখছি কারন পেশার প্রয়োজনে ম্যানুফ্যাকচারিং শিল্পগুলোতে ঘুরতে হয় । কিছু কিছু শিক্ষিত বাঙালী শিল্প বলতে শুধু আই টি শিল্প , টিসিএস ইনফি বোঝে- তারা দেখতে পাচ্ছে না পশ্চিম বঙ্গে এস এম ই গুলো আস্তে আস্তে বড় হচ্ছে। কেন্দ্রের সমীক্ষাও তাই বলে। হ্যা মমতার এস এই জেড নীতি ভুল। আমি সেটা আগেও লিখেছি। কিন্ত উনি রাস্তাঘাটের উন্নতি এবং স্ট্রাইক বন্ধ করে শিল্পের পথ আস্তে আস্তে খুলেছেন। ৩৪ বছরের বাম শাসনের ফলে পশ্চিম বঙ্গে দক্ষ শ্রমিক বা এডভ্যান্সড আই টি কর্মী খুব কম। সবাই বাইরে। ফলে এখানে শিল্প খোলার সমস্যা এখনো বিশাল। ৩৪ বছর ধরে পশ্চিম বঙ্গ কে শশ্বান বানানো হয়েছে, তা একদিনে সুজলা সুফলা হবে, এমন ভাবা ভুল।

(৩) পশ্চিম বঙ্গের ক্লাস ডিভিশনটা অন্যরকম। এটা কলোনিয়াল শাসনের ফল। এখানে তিনটে ক্লাস। মধ্যবিত্ত বাবু, গরীব শ্রমিক কৃষক, ধনী অবাঙালীরা। মধ্যবিত্ত বাবুদের হাতেই ছিল এদ্দিন ক্ষমতা। সিপিএম সেটাই নিশ্চিত করেছিল। এবং তারা নিজেদের ছেলে বৌএর চাকরি বাইরে কিছু ভাবতে পারত না রাজ্যের জন্য। সিপিএমের ছিল এই মধ্যবিত্ত শ্রেনীকে পাইয়ে দেওয়ার রাজনীতি। মমতা সেখানে শুরু করেছেন গরীবদের পাইয়ে দেওয়ার রাজনীতি। সিপিএম মধ্যবিত্তকে স্কুলের চাকরি দিত। তাতে অর্থনীতির লাভ নেই। কারন স্কুলে কোন পড়াশোনা বহুদিন হয় না। মমতা সেই টাকায় এখন গরীবদের ছাগল মুর্গী দিচ্ছেন, পিঠেপুলি উৎসব হচ্ছে। তাতে গ্রামে অর্থনীতি অনেক বেশী সচল।


(৩) নাম্বার কারনের জন্য শিক্ষিত মধ্যবিত্ত যারা একধরনের সামাজিক পরজীবি হওয়া সত্ত্বেও সিপিএমের আমলে ক্ষমতার শীর্ষে ছিল, তারা মমতার আমলে সিউরলি ভাল নেই! আমিও যেহেতু সেই পরজীবি বাঙালী বাবু শ্রেনী থেকেই উঠে আসা, আমার বন্ধু বান্ধবরাও পছন্দ করছেন না, তাদের ক্ষমতা হ্রাস। কিন্ত এটা তাদের বুঝতে হবে বৃহত্তর বাংলায় ৮০% মানুষের মাসিক ইনকাম ৫০০০ এর নীচে। ভারতের সব থেকে বেশী ভিখিরি এবং বেকার বাংলায়। এদের তুলতে গেলে তিনটে জিনিস আবশ্যক- স্ট্রাইক/ বন্ধ সম্পূর্ন বন্ধ, ভাল ইনফ্রাস্টাকচার এবং সরকার থেকে ক্ষুদ্র সাহায্য-যেমন সরকার থেকে মুর্গী, ছাগল, মাছ চাষে সাহায্য। পরজীবি বাঙালী বাবুদের মুর্গী বা মাছ চাষ বোঝানো অসম্ভব। তারা স্বার্থপর। শুধু বোঝে আরামের স্কুলের চাকরি-মানে সরকারি দানছত্র। না হলে ইনফি বা টি সিএসে ক্লার্কের চাকরি। অধিকাংশ বাঙালীরা কি ভাবে বাঁচবে সেই নিয়ে তাদের চিন্তা নেই।

মমতা ব্যানার্জির অনেক ভুল আছে। কিন্ত তিনি সেগুলো বোঝেন, নিজেই নিজেকে কারেক্ট করেন। কারন তিনি স্বাধীন। কিন্ত দিল্লীর নেতাদের ভুল ঠিক করবেন প্রদেশ নেতারা ? ইতিহাসে সেই উদাহরন কিন্ত নেই।

Saturday, March 10, 2018

শ্যমাপ্রসাদ মুখার্জী- একটি নির্মোহ বিশ্লেষন

শ্যমাপ্রসাদ মুখার্জী- একটি নির্মোহ বিশ্লেষন
  (১)
শ্যমাপ্রসাদের মূর্তিকে কালিমালেপনে, বাম এবং রাম, দুই দলই এখন ফেসবুকে যুযুদ্ধমান।  কি কৈশর, কি যৌবন কি বর্তমান ইউটিউব-গুগুল-ফেসবুক নির্ভর দিনগত ইতিহাসক্ষয় জীবনে, শ্যমাপ্রসাদের ওপর ভাল কোন লেখা পড়ার সৌভাগ্য হয় নি। ফলে এই ভদ্রলোক সম্মন্ধে আমার জ্ঞান ভাসা ভাসা। মূর্তি বিতর্কের সূত্র ধরে আশাছিল, বিবদমান রাম-বামের পোষ্টের লড়াই এ শ্যমাপ্রসাদকে নিয়ে কিছু জানব। কোথায় কি। শ্যমাপ্রসাদ সম্মন্ধে – রাম/বাম দুই দলেরই অবস্থা দেখলাম সঙ্গীন। অগত্যা নিজেই খোঁজাখুজি শুরু করি। তাতে দেখি শ্যমাপ্রসাদকে নিয়ে প্রমান্য ঐতিহাসিক কাজ প্রায় নেই।  হয় সঙ্ঘের প্রপাগান্ডা, না হলে বামেদের কাউন্টার প্রপাগান্ডা। কনটেক্সট বিহীন, অর্থহীন।  ফলে বিভিন্ন জায়গা থেকে পাওয়া কিছু কিছু তথ্যকে ছেঁকে এ লেখা সাজাচ্ছি। এই ধরনের কাজের জন্য যে পরিমান সময় এবং গবেষনা দেওয়া উচিত তার ১% সময় ও আমার হাতে নেই। গোদের ওপর বিষফোঁড়া, শ্যামাপ্রসাদকে নিয়ে জানতে গিয়ে দেখলাম ১৯৪২-১৯৫১ সাল পর্যন্ত ভারতের ইতিহাস ও গুলিয়ে যাচ্ছে। আমার ধারনা ছিল দেশ ভাগের ইতিহাস মোটামুটি বুঝি-অন্তত একটা সুতোয় বাঁধতে পারি। গত দুদিন ধরে দেশভাগ সংক্রান্ত যত ইতিহাস পড়ছি বা শুনছি, তাতে প্রচুর পরস্পর বিরোধি তথ্য দেখতে পাচ্ছি। তবুও এই লেখার ধৃষ্টতা করছি-যে আমার ভুল পাঠক শুধরে দেবেন। আলোচনার শেষে সত্যিকারের শ্যমাপ্রসাদকে আমরা উদ্ধার করতে পারব। আমি এই লেখায়, তার জীবন নিয়ে না লিখে, তাকে নিয়ে ওঠা কিছু কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি।

 (২) শ্যমাপ্রসাদকে বাঙালী কেন মনে রাখবে?
                 ফেসবুক এই প্রশ্নে উত্তাল। বামেদের বক্তব্য যে ভদ্রলোক বৃটিশ পতাকা ইউনিয়ান জ্যাক না তোলার অপরাধে, কোলকাতা বিশ্ববিদ্যালয়ের  দুই জাতিয়তাবাদি ছাত্রনেতা্কে রাস্টিকেট করেছিলেন , কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় বাঙলার গভর্নরকে চিঠি লিখে, আন্দোলনকারীদের বিরোধিতা করেছিলেন-তিনি কি করে বাঙলা তথা ভারতের জাতীয়তাবাদি নেতা হতে পারেন? বামদের শ্যমাপ্রসাদ একজন বৃটিশদের পাচাটা সাম্প্রদায়িক হিন্দুনেতা।

অন্যদিকে হিন্দুত্ববাদিদের দাবী-শ্যমাপ্রসাদ না থাকলে আজকে পশ্চিম বঙ্গ, বাংলাদেশে চলে যেত। বাঙালী হিন্দুদের জন্য স্বাধীন রাজ্যের দাবী তিনিই তোলেন।

উভয়ক্ষেত্রেই “ফ্যাক্ট” সামান্য, দৃষ্টি মায়োপিক, আসল শ্যমাপ্রসাদ অন্যকেও!

প্রথমে কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসি। শ্যমাপ্রসাদ চার বছর কোলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য  ১৯৩৪-৩৮। কেন তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয়ে কোন স্বদেশী ঢুকতে দেন নি, সেটা বুঝতে স্যার আশুতোষ, তার বাবার আদর্শকে বুঝতে হবে। কারন ওই চারবছর, বিশ্ববিদ্যালয়ে তিনি তার পিতা স্যার আশুতোষের অসমাপ্ত কাজ এবং আদর্শকেই এগিয়ে নিয়ে গেছেন।

 সেটা ১৯১৭ সাল। স্বাধীনতার আকাঙ্খায় বাংলার দামাল মেধাবী ছেলেরা বিপ্লবী মন্ত্রে দিক্ষিত হয়ে বোমা, বন্দুক তুলে নিচ্ছে। মেঘনাদ সাহা ফলিত গণিতে এম এস সি ক্লাসে প্রথম শ্রেনীতে দ্বিতীয় হলেন। কিন্ত পাশ করে বেকার। সাইকেল চালিয়ে টিউশুনি করেন। আর সাথে সাথে স্বদেশী আখরায় যাতায়াত শুরু।  খবর গেল স্যার আশুতোষের কাছে।  মেঘনাদ সাহা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অসম্ভব মেধাবী ছাত্রটি স্বদেশী হতে চলেছে। স্যার আশুতোষ ডাকলেন মেঘনাদা সাহাকে। বললেন দেখ স্বদেশী করার ছেলে প্রচুর। শুধু বোমাবাজি, আন্দোলন করলেই ভবিষ্যতের ভারত দাঁড়াবে হে ছোকরা? বিদেশীরা বিজ্ঞান প্রযুক্তিতে বলিয়ান হয়ে আজ আমাদের প্রভু।  তাদের সমানতালে জ্ঞান বিজ্ঞান চর্চায় না এগোলে, আমরা কোনদিন জাতি হিসাবে উন্নত হতে পারব না। আমি তোমার আর সত্যেনের জন্য দুটো লেকচারার পদ খুলে দিচ্ছি। বিদেশে পদার্থবিদ্যার নবযুগ শুরু হয়েছে। আমার দেশ পদার্থবিদ্যায় পিছিয়ে থাকতে পারে না। পদার্থবিদ্যার মাস্টার ডিগ্রি ক্লাশ শুরু করে দাও কোলকাতা বিশ্ববিদ্যালয়ে!

আজ স্যার আশুতোষ না থাকলে সত্যেন বোস বা মেঘনাদ সাহা কেউ থাকতেন না। স্যার আশুতোষের স্বপ্ন ছিল, কোলকাতা বিশ্ববিদ্যালয় হবে প্রাচ্যের অক্সফোর্ড কেম্ব্রিজ, হার্ভাড।  ভারতীয়রা এগিয়ে যাবে বিজ্ঞানচর্চায় সমানতালে। এবং তিনি সফল। ১৯৪০ সাল পর্যন্ত বিজ্ঞান চর্চায় কোলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ। এই সময় সিভি রামন শুধু বিজ্ঞানে নোবেলই আনেন নি, মেঘনাদ সাহা, সত্যেন বোস, সি আর মিত্র-ইত্যাদি অনেক তরুন ভারতীয় বিজ্ঞানী জানান দিয়েছেন ভারতীয়রা মেধায় পিছিয়ে নেয়। জাতীয়তাবাদ ত শুধু  বোমা বন্দুকের প্রতিবাদি রাজনীতিতে হয় না, জাতির শিক্ষা মেধার উন্নয়ন তার থেকেও গুরুত্বপূর্ন। যে গুরুদায়িত্ব নিয়েছিলেন আশুতোষ, রবীন্দ্রনাথ,  সিভি রামন, সি আর টাটা, উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর মতন দিকপাল।

কোলকাতা বিশ্ববিদ্যালয় চলত অনুদানে।  এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অল্প সাহায্যই আসত। বৃটিশরা চাকর বাকর ভারতীয় দেখতে চায়, সত্যেন বোস, মেঘনাদ সাহার মতন দিকপাল বিজ্ঞানী তৈরীর জন্য কোলকাতা বিশ্ববিদ্যালয়কে টাকা দেবে না কি?  আশুতোষ সারা জীবন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য জমিদার, রাজাদের কাছে ভিক্ষা করেছেন। খুব স্বাভাবিক ভাবেই সেই কারনে উনি চাননি কোলকাতা বিশ্ববিদ্যায়লে স্বদেশী রাজনীতি ঢুকুক।  রাজনীতি ঢুকলে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা নষ্ট হবে, অনেক মেধাবী ছাত্রদের তিনি বিজ্ঞানী শিক্ষাবিদ করে তুলেছেন, তা নষ্ট হত।  ফলে আশুতোষ একদিকে যেমন স্বদেশী ভাষা এবং শিক্ষা জন্য জান লড়িয়ে দিচ্ছেন, অন্যদিকে মেধাবী ছাত্ররা যাতে স্বদেশী “বিপ্লবী” দের খপ্পরে না আসে, তার জন্য, অত্যন্ত কড়া ছিলেন।

 শ্যমাপ্রসাদ তারা বাবাকেই ফলো করেছেন মাত্র। কারন তার কাছে স্বদেশী মানে বোমা আন্দোলন না, স্বদেশী ভাষা ( বাংলা হিন্দির) উন্নতি, স্বদেশী বিজ্ঞানের উন্নতি, স্বদেশী শিল্পের উন্নতি।  কোলকাতা বিশ্ববিদ্যালয়ে, তার চার বছরে এক্সাক্টলি, এই কাজগুলিই  দিবারাত্র করেছেন শ্যামাপ্রসাদ। তার এই চারবছরে, কোলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য তার অবদান প্রচুর, আমি সামান্য কিছুই লিখছি।

 (১) বাংলা ভাষার বিজ্ঞান ও উচ্চশিক্ষা চর্চার জন্য -কমিটি ঘটন করে, বাংলার বিজ্ঞান শব্দকোষ তৈরী করলেন। যা বাংলার প্রথম বিজ্ঞানকোষ। 
 (২) তার সময় থেকেই স্নাতক স্তরে ছাত্রছাত্রীরা যাতে বাংলায় পরীক্ষা দিতে পারে, সেই ব্যবস্থা হয়।
 (৩) ফলিত পদার্থবিদ্যা এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট শুরু হল, সেই সূত্র ধরেই কোলকাতার বিখ্যাত রেডিও ফিজিক্স ডিপার্টমেন্ট শুরু হবে। ইলেকট্রনিক্স সাবজেক্টের শুরু এই ফলিত ডিপার্টমেন্টেই।

 (৪) কেমিস্ট্রি যাতে শুধু ক্লাসরুমে আটকে না থাকে, উনি স্পেশাল গ্রান্ট আনলেন, কেমিস্ট্রির ছাত্ররা, অধ্যাপকরা যতে নিজেরাই স্বদেশী স্টাইলে দেশেই কেমিক্যাল তৈরী করে বিদেশ থেকে না ইম্পোর্ট করে। প্রফুল্ল চন্দ্র রায় এ ব্যপারে তার আদর্শ।

 (৫) কোলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইতিহাস চালু হল। না উনি সাম্প্রদায়িক ছিলেন না, চলমান রাজনীতি তাকে বাধ্য করেছিল হিন্দুমহাসভা এবং আর এস এসের সাহায্য নিতে।

 (৬) মেয়েরা যতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে পারে, মেয়েদের জন্যও আসন সংরক্ষন করলেন তিনি।

    বাংলা ভাষার উন্নতির জন্য, আরো অনেক কিছু করেছেন, যা এই ক্ষুদ্র প্রবন্ধে লেখা সম্ভব না। শুধু সেই জন্যেই বাঙালী মনে রাখতে পারে শ্যামাপ্রসাদকে। কোলকাতা বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হত ইংরেজিতে-উনিই রবীন্দ্রনাথকে প্রধান অতিথি করে, বাংলায় কনভোকেশন চালু করলেন। রবীন্দ্রনাথ যাতে বাংলার মাস্টার ডিগ্রির ক্লাস নেন, সেই ব্যপার ও পাকা করে ফেলেছিলেন গুরুদেবের সম্মতিতে। কিন্ত বাঙালী সেকালেও ছাগল এবং কূট রাজনীতি করত। যেমন একালেও করে। রবীন্দ্রনাথের “ডিগ্রী” নেই বলে সিন্ডিকেট আপত্তি তুললো! যদিও শ্যামাপ্রসাদ, তা ওভাররুল করেন, কিন্ত গুরুদেব কিছু সিন্ডিকেট মেম্বারদের এই আপত্তিতে ব্যথিত হয়ে, শ্যামাপ্রসাদকে ফিরিয়ে দিলেন।
 একমাত্র বাঙালীর মতন  নির্বোধ জাতির লোকজনই বোধ হয় পারে বাংলা সাহিত্যের একমাত্র নোবেল প্রাইজ বিজেতার বাঙলায় মাস্টার ডিগ্রির ক্লাসে পড়ানোর যোগ্যতা আছে কি না, সেই নিয়ে প্রশ্ন তুলতে!  কারন রবীন্দ্রনাথের কোন ডিগ্রি নাই! কি মারাত্মক!
সুতরাং আজকে সেই আহাম্মক বাঙালী জাতির উত্তরপুরুষরা যখন শ্যমাপ্রসাদ স্বদেশী শিক্ষা, বাংলায় বিজ্ঞান চর্চা, দেশীয় শিল্প, নারীশিক্ষার জন্য কি করেছিলেন সেটা না জেনে, শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বদেশী আন্দোলনকারিদের প্রতি কঠোর ছিলেন কেন, সেটা নিয়ে প্রশ্ন তোলে, তখন অবাক হওয়ার অবকাশ নেই। বাঙালী অমনই। তারা রবীন্দ্রনাথের ডিগ্রিগত যোগ্যতা দাবী করতে পারে, স্বদেশী বলতে শুধু বোমাবাজি, মিছিল বুঝতে পারে।  বাঙালী চিত্তের বুদ্ধিবিদ্যার যা “হাল” তাতে এর বেশী কিছু আশা করা অন্যায়।

  (৩) এবার আসি কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড় আন্দোলনে শ্যামাপ্রসাদের ভূমিকা নিয়ে।  সেটা ১৯৪২ সাল। এবং এটা সত্য, তখন তিনি বৃটিশ সাথে, স্বদেশী আন্দোলন, বিশেষত কংগ্রেসের বিরুদ্ধে। কিন্ত কেন ?
 কারন তখন তিনি হিন্দুমহাসভার নেতা।  বৃটিশদের সাথে সহযোগিতা করে, হিন্দুদের জন্য সুযোগ বেশী করে দেওয়াটাই যে পার্টির একমাত্র রাজনীতি ছিল।

আজকে বিজেপির পূর্বাসূরী, অখিল ভারত হিন্দু মহাসভা, কেন বৃটিশদের পাচাটার রাজনীতি করত?

এটা বুঝতে পারলেই বুঝবেন, এদ্দিন ধরে আমি যা বলে আসছি, যে ভারতের হিন্দুত্ববাদি রাজনীতি, ইসলামিক মৌলবাদি রাজনীতির রিয়াকশন ছাড়া কিছু না, তা আরো স্পষ্ট হবে।

 সুতরাং আসুন,  স্বাধীনতার পূর্বে এই হিন্দুমহাসভার রাজনীতির সাথে আমরা পরিচিত হই।

 হিন্দু মহাসভার সৃষ্টি শ্রেফ মুসলীম লীগকে কাউন্টার করতে। সুতরাং মুসলিম লীগের রাজনীতি কি, কেন তারা ইতিহাসে আলো করে এল, সেটাও বুঝি চলুন।  মুসলিম লীগের জন্ম ১৯০৬ সালে।  কংগ্রেস তখন একটা হিন্দুদের দলে পরিনত। ভারতের অধিকাংশ উচ্চপদস্থ চাকরি হিন্দুদের দখলে। স্বভাবতই শিক্ষিত মুসলমানরা “মার্জিনালাইজড” বোধ করলেন। এবং ভারতে মুসলমানদের রাজনৈতিক অধিকারের জন্য ১৯০৬ সালে মুসলীম লীগ তৈরী হল।

 বৃটিশরা হাতে মোয়া পেল। মর্লি মিন্টো সংস্কার, যার দরুন ভারতে প্রথম গনতান্ত্রিক ভোটাভুটি-বা স্থানীয় স্বয়ত্ব শাসনের শুরু, তারা মুসলীম লীগের সব দাবী স্বীকার করে। কারন তখন বৃটিশরা বুঝেছে, মুসলীম লীগ তাদের তুরুপের তাস-কারন এই লীগকে সামনে রেখে তারা রাজনীতি এবং সরকারি কাজে মুসলমানদের জন্য সংরক্ষণ করবে। যেহেতু সরকারি চাকরি, শিক্ষা সর্বত্রই হিন্দুদের প্রাধান্য, এই ধরনের আইন হিন্দু-মুসলমান বিভেদ সৃষ্টি করবে, ভারতে সাম্প্রদায়িক রাজনীতি শুরু হবে।  ১৯০৯ সালে মর্লি-মিন্টো সংস্কার ছিল, সেই দাবার প্রথম চাল। বোরেটাকে প্রথম এগোনো। সেখানে মুসলীম লীগের দাবী মেনে নিয়ে,  মুসলিম এবং হিন্দুদের জন্য আলাদা প্রতিনিধিত্ব চালু হয়।

মর্লি-মিন্টো সংস্কারে আইন সভায়, মুসলীমদের জন্য আলাদা প্রতিনিধিত্ব থাকায়, প্রমাদ গনলেন উত্তর-পশ্চিমের হিন্দুরা যেখানে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। অনেক বড় মার্জিনে। সেই জন্য ১৯১০ সালটা হচ্ছে হিন্দুত্ববাদি রাজনীতির আঁতুর ঘর। ওই বছর পাঞ্জাব, সিন্ধ দিল্লী ফ্রন্টিয়ার প্রভিন্স- যেখানে হিন্দুরা সংখ্যালঘু-   সর্বত্রই প্রাদেশিক হিন্দু সভা গঠিত হল। উদ্দেশ্য এরা একটি অখিল ভারতীয় হিন্দু মহাসভা গড়বেন। যার কাজ হবে, মুসলীম লীগের রাজনীতিকে কাউন্টার করা।  হোতা মদন মহন মালব্য, লালা লাজপত রায়।

সেই মোতাবেক আমলাতে ১৯১৩ সালে হিন্দু মহাসভার প্রথম অখিল ভারতীয় অধিবেশন হয়। প্রথম প্রেসিডেন্ট এক বাঙালী- কুচবিহারের মহারাজা মহিন্দ্র নন্দী। প্রথম অধিবেশনেই মত এবং পথ নিয়ে সাংঘাতিক গন্ডোগল। কারন এই হিন্দু মহাসভার আহ্বায়করা অধিকাংশই উত্তর-পশ্চিমের “পলিটিক্যালি এনলাইটেন্ড”  উচ্চশিক্ষিত হিন্দু। রক্ষনশীল হিন্দু এরা নন, অধিকাংশই ছিলেন আর্যসমাজি।  সুতরাং জাতিভেদ প্রথাকে নিন্দা করে অখন্ড হিন্দু জাতির প্রস্তাব পাশ হয়, কিন্ত বৃটিশদের সাথে সহযোগিতার লাইন ও ঘোষিত হয়। বৃটিশদের পা চাটার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আর্য্য সমাজের বিখ্যাত সন্ন্যাসী  স্বামী শ্রদ্ধানন্দ        ।  কিন্ত দেখা গেল অধিকাংস সদস্য, মুসলীমের লীগের হনুকরনেই বিশ্বাসী-তাদের ধারনা বৃটিশ মহলে প্রভাব না ফেললে-মুসলীম লীগ চাকরি, বাকরি-আইন সব নিয়ে যাবে।  সেই লাইনেই চলেছে হিন্দু মহাসভার রাজনীতি। যাতে ১৯৩৬ সালে জয়েন করেছেন শ্যমাপ্রসাদ -কিছুটা বাধ্য হয়ে, কিছুটা সাভারকরের প্রভাবে।

অর্থাৎ বিজেপির জন্ম মুসলীম লীগের রাজনীতির হনুকরনে। সুতরাং তাদের হিন্দুত্ববাদ যে ইসলাম ২  ভার্সান হবে, সেটাই স্বাভাবিক এবং ঐতিহাসিক ও বটে।

 হিন্দু মহাসভা ,  বলাই বাহুল্য রাজনৈতিক দিক থেকে ব্যর্থ এক সংগঠন ছিল। কারন জাতিভেদ, বর্ণহিন্দুত্বের বিরুদ্ধে এই সংগঠন শুরু হলেও অচিরেই তা বর্ণহিন্দুদের সংগঠনে পরিণত হয়। তাছাড়া, বৃটিশদের পাচাটার কারনে তাদের গ্রহনযোগ্যতাও কমে আসে। গান্ধী, নেহেরু, সুভাষের মতন মেধাবী নেতা তারা পায় নি।

এবার দেখাযাক শ্যমাপ্রসাদ হিন্দু মহাসভায় যোগ দিলেন কেন। উনি রাজনীতি শুরু করেছিলেন কিন্ত কংগ্রেসের সদস্য হিসাবে আইনসভায় ১৯২৯ সালে। ১৯৩০ সালে কংগ্রেসে “ আইন অমান্য আন্দোলন “   - লবন সত্যাগ্রহের জন্য সব নির্বাচিত সদস্যকে আইনসভা থেকে পদত্যাগ করতে বলে। ফলে শ্যামাপ্রসাদের আর আইনসভায় থাকা হল না। কিন্ত উনি ইন্ডিপেন্ডেট ক্যান্ডিডেট হিসাবে বাংলার আইন সভায় আবার এলেন ১৯৩১ সালে।  কংগ্রেস যেহেতু আইন সভা বর্জন করেছে, সেহেতু বাংলার আইন সভায় তখন হিন্দুদের প্রতিনিধি বলতে শুধু শ্যামাবাবু- বাকী সবাই মুসলিম লীগ, বা ফজলুল হকের কৃষক প্রজাপার্টি।

যেহেতু বাংলার আইনসভায় তখন কৃষক প্রজাপার্টি এবং মুসলীম লীগের একাধিপত্য,সমস্ত চাকরি, বিশ্ববিদ্যালয় ইত্যাদি ক্ষেত্রে মুসলীমদের জন্য সমানুপাতিক “সংরক্ষন”-অর্থাৎ ৫৪% সংরক্ষন চালু হল।  সেই সময় বাংলায় টোট্যাল ৫৪% মুসলমান, কিন্ত শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে মুসলমানদের প্রতিনিধিত্ব ৫% এর ও নীচে। ফলে এটা হওয়ারই ছিল।

এতে বর্নহিন্দুরা ক্ষতিগ্রস্থ হয়, যেহেতু হঠাৎ করে তারা দেখে, চাকরির ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র সংকুচিত। শিক্ষিত বর্নহিন্দুরা ক্ষেপে ওঠে-কিন্ত কংগ্রেস মুসলীম লীগ এবং কৃষক প্রজাপার্টির এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু করবে না।  শ্যমাপ্রসাদ এর বিহিত করতে সুভাষ বোস, নেহেরু, গান্ধী-সবার কাছেই দরবার করেছেন। কিন্ত কংগ্রেস তাকে পাত্তা দিল না-কারন মুসলমানদের ৫৪% সংরক্ষন দরকার ছিল। যেহেতু তারা শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে।

এই সুযোগ নিল হিন্দু মহাসভা। সাভারকর দেখা করলেন শ্যামাপ্রসাদের সাথে।  বল্লেন দেখ শ্যামাবাবু, কংগ্রেস মুসলীম স্বার্থই দেখবে, তুমি সময় নষ্ট না করে হিন্দু মহাসভায় যোগদাও।  তোমার মতন সংগঠককে হিন্দু মহাসভার দরকার। এদ্দিন ধরে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য কংগ্রেসের সব নেতার কাছে গেছেন। সুভাষ তার বন্ধুতুল্য। সুভাষ বোস ও কোলকাতা মিউনিসিপ্যালিটির চাকরিতে মুসলমানদের সংরক্ষনের পক্ষে!   বুঝলেন হিন্দুমহাসভাই হবে তার প্ল্যাটফর্ম।  তিনি তার প্রেসিডেন্ট ও হলেন।

এখানে বুঝতে হবে শ্যমাপ্রসাদ আদতে একজন প্রগতিশীল শিক্ষাবিদ, কংগ্রেসই তার ন্যাচারাল প্ল্যাটফর্ম।  ব্যক্তিগত জীবনেও তিনি বৌদ্ধধর্ম অনুরাগী, মহাবোধি সোশাইটির প্রেসিডেন্ট ছিলেন। সমস্ত বৌদ্ধদেশ ভ্রুন করেছেন। ভারতে বৌদ্ধ ধর্মের প্রসারে অনেক কিছু করেছেন। এমন এক উদার প্রগতিশীল শিক্ষানুরাগী ব্যক্তি কি করে হিন্দুমহাসভার আশ্রয় নিতে বাধ্য হল?

 এর উত্তর জটিল কিছু না। আজকে প্রগতিশীল নাস্তিক বাঙালীর অধিকাংশই বিজেপি প্রেমী হচ্ছে। কেন? কারন তারা দেখছেন কংগ্রেস এবং তথাকথিত সেকুলার পার্টিগুলো ইসলামিক মৌলবাদ ঠেকাতে কিছু করছে না। অধিকাংশ মুসলমান ত, তাদের মধ্যে বর্ধিত মৌলবাদকে স্বীকার করতেই রাজী না। শ্যামাপ্রসাদের কেসটাও তাই। উনি দেখলেন মুসলীম লীগের সাম্প্রদায়িক রাজনীতি ঠেকাতে কংগ্রেস কিছুই করছে না-যদিও তিনি লীগকে ঠেকাতে কংগ্রেসের স্বরণাপন্ন হয়েছেন অনেকবার।  ফলে বাধ্য হয়েই তিনি হিন্দু মহাসভার রাজনীতিতে যোগ দিয়েছেন।  সেই ধারাই এখন বর্ধিষ্ণু- সর্বত্রই দেখছি শিক্ষিত হিন্দু যুবসমাজের মধ্যে ধর্ম নিরেপেক্ষ রাজনীতি নিয়ে “সঙ্গত কারনেই” বিরাট ডিসিল্যুউশনড”। আশাহত। ফলে গোবলয়ের রাজনীতির স্বরণাপন্ন হচ্ছেন তারা, যাদের ক্যাডারবেসের সাথে, এই প্রগতিশীল হিন্দু বাঙালীদের কোন মিলই নেই।

 এবার ফিরে আসি কুইট ইন্ডিয়া মুভমেন্ট প্রসঙ্গে। ১৯৪২ সালে শ্যমাপ্রসাদ তীব্র কংগ্রেস বিরোধি। ফলে কংগ্রেসের বিরুদ্ধে গর্ভনরকে লিখবেন সেটাই স্বাভাবিক। কিন্ত তার বিবেক জাগ্রত ছিল। সেই বছরই নভেম্বর মাসে শ্যামা-হক মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন। বৃটিশদের বিরুদ্ধে সেই ছিল তার প্রথম প্রতিবাদ। এবং তিনি সেটা করলেন তমলুকের মানুষদের জন্য। তমলুক তখন ভারত ছাড় আন্দোলনের ঘাঁটি। স্বাধীন তাম্রলিপ্ত সরকার সেখানেই তৈরী হয়েছে।  সেই বছর আছড়ে পড়ল ঘূর্নিঝড়। দশ হাজার লোকের মৃত্যু। অসংখ্যলোক খাদ্যহীন, বস্ত্রহীন। কিন্ত বৃটিশ নির্লিপ্ত। তমলুকবাসীকে শিক্ষা দিতে হবে। এই প্রথম বৃটিশদের ওপর বিরক্ত হলেন শ্যামাপ্রসাদ।  মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে ঝড় বিধ্বস্ত এলাকার লোকেদের সেবায় নিয়োজিত হলেন। ১৯৪৩ সালেও তিনি রাজনীতির থেকে অবসর নিয়ে দুর্ভিক্ষে পীড়িত লোকেদের সেবা করেছেন। তার সেবাকার্যের সব থেকে বড় সঙ্গী ছিল  বিধানচন্দ্র রায়।  তিনি মাতঙ্গিনী হাজরা বিরুদ্ধে গুলি চালানোর প্রতিবাদ করেন নি, এই তথ্যও ঠিক না।  না তিনি তার জন্য পদত্যাগ করেন নি, কিন্ত বৃটিশ পুলিশের ভূমিকা “এক্সেসিভ” এবং “রিগ্রেসিভ” ছিল, তা কিন্ত বলেছেন।  সুতরাং হিন্দুমহাসভার লাইন মেনে তিনিই শুধুই বৃটিশদের পা চেটেছেন, এ কথা ঠিক না।

(৪) আবার আসি আরেকটি বিতর্তিক প্রশ্নে।  শ্যামাপ্রসাদকে পশ্চিম বঙ্গ সৃষ্টির কৃতিত্ব দিয়ে হিন্দুত্ববাদিদের অনেক পোষ্ট দেখি। এটিও ইতিহাসের অতিকথন, অসৎকথন না হলেও।  আমি এটাকে রাজনৈতিক প্রপাগান্ডাই বলব।

 ক্যাবিনেট মিশন  (১৯৪৬) ব্যর্থ হল মুসলীম লীগ এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা করতে। অখন্ড ভারত সম্ভব না, সবাই বুঝেগেছে। এর মধ্যে বৃটিশরা চাইছিল, যাতে ১৯৪৮ সালের জুন মাসের আগেই ক্ষমতার হস্তান্তর হয়।  ১৯৪৭ সালের মার্চ মাসে মাউন্ট ব্যাটেন এলেন ভারত ভাগের পরিকল্পনা নিয়ে। তাতে পরিস্কার ভাবেই ছিল, বাংলা এবং পাঞ্জাব ভাগের জন্য রেফারেন্ডাম হবে।  সেই সময় কোলকাতা এবং নোয়াখালির দাঙ্গার পরে, হিন্দু মুসলমান একসাথে থাকতে চাইছিল না। কারন অবিশ্বাসের পরিস্থিতি। গান্ধীও নোয়াখালি ঘুরে হাল ছেড়ে দিয়েছেন।

 এই সময় শরত বসু, ফজলুল হক, সুরাবর্দীরা চাইছিলেন স্বাধীন অখন্ড বাংলা সরকার। যা মুসলীম লীগ এবং কংগ্রেস দুজনেই অস্বীকার করে মানতে। ফলে বাংলা ভাগের রেফারেন্ডেম তৈরী হয় এবং আইন সভায় তা পাশ হয়।

 সুতরাং  পশ্চিম বাংলার গঠনের ক্ষেত্রে দুটি ঘটনা দেখা যাচ্ছে
 (১) ক্যাবিনেট মিশনের ব্যর্থতা-যেখানে ইন্ডিয়ান ইউনিয়ানের ধারনা খারিজ হল। ফল এই যে ভারত ভাগের ম্যান্ডেট নিয়ে মাউন্টব্যাটন এলেন। সেটা মার্চ মাস, এবং তাতে বাংলা ও পাঞ্জাব ভাগের ক্ষেত্রে রেফারেন্ডেমের কথা ছিল।

 (২) দেখা গেল বাংলার মুসলিম নেতারা পূর্বপাকিস্তানের ধারনার বিরোধি। তারা অখন্ড স্বাধীন বাংলা কিছু হিন্দু নেতাদের সাথে চাইলেন, পূর্ব পাকিস্তান চাইলেন না।  কিন্ত কংগ্রেস এবং মুসলীম লীগ, তার বিরোধিতা করার কারনে, সেই প্রস্তাব এগলো না। ফলে বাংলা ভাগ নিশ্চিত হয়।

এক্ষেত্রে শ্যামাপ্রসাদের অবদান
 ১)  শ্যমাপ্রসাদ ও অখন্ড স্বাধীন বাংলার বিরোধি ছিলেন। কিন্ত তার বিরোধিতায় কিস্যু যায় আসত না, আসেও নি-কারন মাউন্টব্যটন কংগ্রেস এবং মুসলীম লীগকেই ভারতের “ রিপ্রেজেন্টেশন” হিসাবে ধরেছেন। কংগ্রেস এবং মুসলীম লীগের নেতারা অখন্ড বাংলার ধারনা বাতিল করার জন্যই, বাংলা ভাগ নিশ্চিত হয়। হিন্দুদের প্রতিনিধি হিসাবে বৃটিশদের কাছে হিন্দুমহাসভা কোনদিনই পাত্তা পায় নি-কংগ্রেসকেই তারা হিন্দুদের প্রতিনিধি হিসাবে ধরত।

২) বলা হয় ১৯৪৭ সালের মে মাসে শ্যমাপ্রসাদ মাউন্টব্যাটনকে লেখেন বাংলা ভাগের জন্য। তাতে কি? তার দু মাস আগেই মাউন্টব্যটন বাংলা ভাগের রেফারেন্ডেম নিয়ে ভারতে এসেছেন। সব থেকে বড় কথা হিন্দু মহাসভার কোন নেতাকে তাদের পাত্তা দেওয়ার কথাও না-বৃটিশদের কাছে সর্বদাই কংগ্রেসই হিন্দুদের প্রতিনিধিত্ব করে।

সুতরাং শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিম বঙ্গ রাজ্যের জন্ম হয় এটা শ্যামাপ্রসাদকে বাঙালীদের মধ্যে প্রতিষ্ঠা করার বৃথা রাজনৈতিক চেষ্টা। যার কোন দরকারই নেই। কারন শ্যমাপ্রসাদ বাংলা ভাষার জন্য যা করেছেন, সেটাই যথেষ্ট তার লেগাসির জন্য। কিন্ত মুশকিল হচ্ছে বাঙালী হিন্দুত্ববাদিদের মধ্যে বুদ্ধিজীবির বড় অভাব।

(৫) এবার আসি স্বাধীনতার পরবর্তী শ্যামাপ্রসাদকে নিয়ে। তার রাজনীতি কি সত্যিই খুব বেশী সাম্প্রদায়িক ছিল ? প্রগতিশীলতার বিরোধি ছিল?
  কতগুলো জিনিস জানা দরকার।
    এক, প্রথম নেহেরু মন্ত্রীসভায় মোটে দুজন কংগ্রেস বিরোধির নাম গান্ধীজি নিজে সুপারিশ করেছিলেন নেহেরুকে। তার মধ্যে একজন শ্যামাপ্রসাদ, অন্যজন আম্বেদকর। কেন?  শ্যামাপ্রসাদের রাজনীতি এত সাম্পদায়িক হলে গান্ধী তার নাম সুপারিশ করতেন না।

 দুই, ১৯৫১-৫৩, খুব সংক্ষিপ্ত তার সাংসদীয় জীবন। তিনি ছিলেন বিরোধি দলনেতা। তার প্রতিষ্টিত   জনসঙ্ঘ তখন বাকী সব বিরোধি দল, কমিনিউস্টদের সাথেও হাত মিলিয়ে কাজ করছে নেহেরু তথা কংগ্রেসের স্বৈরাচার, অগনতান্ত্রিক সিদ্ধান্তকে রোখার জন্য। হিরেন মুখার্জি,  সোমনাথ চট্টোপাধ্যায় সহ অনেক কমিনিউস্ট নেতাই তার গুনমুগ্ধ ছিল।  কি কি ব্যাপারে তিনি নেহেরুর বিরোধিতা করেছেন ?

- ৩৭০ , যা ভারতে কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেয়।
-  ইউনিফর্ম সিভিল কোড
-আরো বেশী বাকস্বাধীনতার দাবী
- রাজ্যের হাতে আরো বেশী ক্ষমতা
 সহযোগিতাও করেছেন নেহেরুকে। জমিদারি বিলোপ আইনের ক্ষেত্রে। ১৯৫১ সালে জন সঙ্ঘের এম পি ৩ জন, এম এল এ ৩৫। তিনজনের দুজন বাংলার, একজন রাজস্থানের।  এম এল এর মধ্যে ৭ জন বাংলার , ৬ জন রাজস্থানের। কিন্ত রাজস্থান লবির সবাই জমিদার বংশের । তারা বললো, তারা কেন নিজেদের বিরুদ্ধে ভোট দেবে। শ্যমাপ্রসাদ বল্লেন দিতে হবে, কারন সেটাই আমাদের ম্যানিফেস্টো। রাজস্থান লবিকে বহিস্কার করেন তিনি। ক্ষমতার জন্য আপোশ করেন নি।লালকৃষ আদাবানী, পার্টিমিটিং অনেক বার এই গল্পটা শুনিয়েছেন দাবী করার জন্য বিজেপি্র ক্যাডারদের নিয়মনিষ্ঠ হতে হবে।

কিন্ত বাংলার বুকে যে বিজেপি শুরু হল, সেই পার্টি পশ্চিম বাংলা থেকে উঠে গেল কি করে ?

হ্যা, আজকের যে বিজেপি, তার শুরু হয়েছিল বাংলার মাটিতেই।  ১৯৫১ সালের ইলেকশনে জনসঙ্ঘের এম পি, এম এল এদের অধিকাংশই পশ্চিম বাংলার। কিন্ত তারা উঠে গেল।

 সেই গল্প অন্যদিন।  জন সঙ্ঘ গঠনের সময়, আর এস এসের সাহায্য নিলেন শ্যামাপ্রসাদ। গুরু গোলাওয়াকার এবং শ্যমাপ্রসাদ দুজনেই হিন্দুত্ববাদি রাজনীতি করলেও, শ্যামাপ্রসাদের রাজনীতি ছিল অনেক প্রগতিশীল।  শ্যামাপ্রসাদের মৃত্যুর পর আর এস এস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, জনসঙ্ঘের রাজনীতি সম্পূর্ন ভাবে নিজেদের হাতে আনে।  যা এখনো চলছে।  শ্যামাপ্রসাদের রাজনীতি গোরক্ষার রাজনীতি, দাঙ্গা বাঁধানোর রাজনীতি ছিল না। দাঙ্গার বিরুদ্ধে দাঙ্গার রাজনীতি, সামরিক শিক্ষা -এই মার্শাল বা মারেঙ্গা টাইপের হিন্দু রাজনীতির প্রবক্তা আর এস এস। হিন্দু মহাসভা ছিল শ্রেফ দাবী আদায়ের রাজনীতি।  আর এস এসের প্রতিষ্ঠাতা গুরু কেশব বলরাম হেডগেওয়ার ডাক্তারী পড়তে কোলকাতায় আসেন। এসে অনুশীলন সমিতিতে  যোগ দেন। অস্ত্র শিক্ষা স্বদেশী শিক্ষা পেলেন। পুনেতে গিয়ে বৃটিশ বিরোধি কার্যকলাপ করতে গিতে জেল খাটলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তার মোহভঙ্গ হয়।  ভারতের ইতিহাসে যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী ছিলেন, বৃটিশদের জেল খাটার পর, তারা হয় কমিনিউস্ট আন্দোলনে যোগ দিয়েছেন, না হলে আর এস এসে।  কেন? কারন গুরু হেডগেওয়ার দেখলেন এই ভারতীয়দের দিয়ে রাজনীতি হবে না। এটা হাঁটতেই শেখে নি, দুর্বল শরীর, দৌঁড়াবে কি? ফলে হিন্দুদের অস্ত্র শিক্ষায় শিক্ষিত করার দীক্ষা নেন। সেই সুযোগ হাতে আসে গান্ধীর ভ্রান্ত খিলাফত আন্দোলনের ফলে। যার জন্য দক্ষিন ভারতে হিন্দু-মুসলমান দাঙ্গা শুরু হয়।  নাগপুরে প্রথম দাঙ্গায় হিন্দুরা ক্ষতিগ্রস্থ হয়। দুবছর বাদে আর এস এস পালটা দাঙ্গা বাধায় নিজেদের শক্তি প্রদর্শনের জন্য। এবার নাগপুরের অনেক মুসলমান শহর ছাড়তে বাধ্য হয়।

আর এস এসের ইতিহাস নিয়ে অন্যকোন স্থানে লিখব। কিন্ত যেটা লিখতে চাইছি, সেটা হচ্ছে এই যে আজকের যে বিজেপি, সেটা আর এস এসের, গুরু হেডগেওয়ারের রাজনৈতিক সন্তান। এটা শ্যামাপ্রসাদের রাজনৈতিক আদর্শ না। সুতরাং আজকের বিজেপিকে দেখে শ্যামাপ্রসাদকে মুল্যায়ন করা ভুল হবে।

(৬) আমি হিন্দুত্ববাদ এবং বামপন্থী, দুই ধরনের রাজনীতিরই বিরোধি। আমার কাছে বাম ও রাম এক মুদ্রার দুই পিঠ। মুদ্রাটা হচ্ছে “ভিক্টিমাইজেশনের গল্প ফেঁদে” রাজনীতি।  হিন্দুত্ববাদের রাজনীতির ভিত্তি “হিন্দুরা ঐতিহাসিক ভাবে মুসলমানদের হাতে নির্যাতিত”। বাম রাজনীতির ভিত্তি কৃষক শ্রমিক ধনী শ্রেনীর হাতে নির্যাতিত। আপনি বলবেন, এই দুই গ্রান্ড ন্যারেটিভই ত ঠিক।  কিন্ত এই ধরনের ভিক্টিমাইজেশনের রাজনীতিই পৃথিবীতে হিটলার, লেনিন, স্টালিনদের মতন দানবদের জন্ম দিয়েছে।  সুতরাং সেই পথ কাম্য না। কারন গ্র্যান্ড ন্যারেটিভের আড়ালে সত্য , জ্ঞান, কর্ম সবই চাপা যায়।  আমি আগেও লিখেছি, সেই রাজনীতিই সফল হয় যা জ্ঞান, বুদ্ধি, বোধ এবং “ফ্যাক্ট” ভিত্তিক। সব থেকে বড় কথা এটা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগ। একমাত্র প্রযুক্তির মাধ্যমেই দেশের , সমাজের ব্যক্তির উন্নতি সম্ভব। সুতরাং শিক্ষা ও প্রযুক্তি ভিত্তিক ব্যবসা করার সুযোগ, এটাই হওয়া উচিত এই যুগের রাজনীতি।  কিন্ত ভোট সর্বস্ব রাজনীতি হিন্দু মুসলমানের পরিচয়টাই আগে এনে দিচ্ছে। এটাই আজকের দিনের লিব্যারাল রাজনীতির ব্যর্থতা। কারন ভোটের জন্য, প্রতিটা রাজনৈতিক দলের নেতাদের মাথা সাম্প্রদায়িক নেতাদের কাছে বিক্রিত।

Tuesday, March 6, 2018

লেনিন ধরে মারো টান লেনিন হবে খান খান!

ত্রিপুরায় লেনিনের স্টাচ্যু বুল্ডোজার দিয়ে গোঁড়ানোই বামপন্থী আবেগ ফেসবুকে একদম উথলে উঠছে!  লেনিন স্টালিনের মতন কুখ্যাত খুনীদেরকে শ্রমিক এবং কৃষকের ভগবান বানালে, গরুকেও গাছে তোলা সম্ভব।

 ঠিক আছে। আমি না হয় একজন বাম বিরোধি লোক। নোয়াম চমস্কিকেত সমকালীন সব বামেরাই সন্মান করেন, তার বামপন্থী আমেরিকা বিরোধি লেখা বামবাঙালীরা দেদারসে শেয়ার করেন। তা আমার কথা বাদ দিন। স্বয়ং চমস্কিই লেনিনকে বামপন্থার চরম বিশ্বাসঘাতক একজন দক্ষিনপন্থী বলে অভিহিত করেছেন [১]।

  লেনিন কিভাবে শ্রমিক কৃষক শ্রেনীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিলেন সেই ইতিহাস এতই ব্যপৃত এবং নৃশংস, তার মধ্যে এখনই ঢুকছি না।  ধরুন বামেরাই ঠিক। লেনিন শ্রমিক কৃষকের একজন ভগবান ছিলেন।  ভাল কথা। তাহলে বামেরাত এটাও মানবেন লেনিন মানে স্ট্যাচু না-লেনিন মানে লেনিনবাদ, লেলিনের লেখা, কর্ম? রাইট? এই নিয়ে নিশ্চয় দ্বিমত থাকার কথা না।


   এবার বামবাঙালীদের কতগুলো তথ্য দিই। উনাদের সাধ্য থাকলে খন্ডন করুন।

 (১)  লেনিনের লেখা সোভিয়েত ইউনিয়ানেই সেন্সর করা হয়েছিল স্টালিন জমানায়।  লেনিনের লেখা স্টালিন সংগ্রহ করে রেখেছিলেন মার্ক্স এঙ্গেলস লেনিন ইন্সটিউটে। খুব কম লোকের ছাড়পত্র ছিল তার সব লেখা দেখার। জনসাধারনের জন্য স্টালিন পাঁচ খন্ডে লেনিনের লেখা প্রকাশ করেন (১৯২৭-৪০)। প্রিয় পাঠক, এবার আসুন সচেতন বাঙালী বামেদের  কিছু প্রশ্ন করি


  •         ওই পাঁচ খন্ডে, লেনিনের লেখাগুলির ৫০% এর ও কম প্রকাশ করা হয়-কেন?
  •         যেটুকু করা হয়, সেখানেও তার বাক্যকে হয় বাদ দেওয়া হয়েছিল, না হলে বদলানো হয় স্টালিনের নির্দেশে যাতে লেনিনের লেখা স্টালিনের স্বৈরাচারকে কমিনিউস্ট কবর থেকে সাপোর্ট করে। লেনিনের স্ট্যাচু ভাঙা অপরাধ না তার লেখার ভর্তা বানানো অপরাধ? 
  •  শুধু তাই না, লেনিনের লেখার ( অরিজিন্যাল, স্টালিন কতৃক সম্পাদিত নকল নহে) অনেক জায়গায় লেনিন তার নিজের অরিজিন যে ইহুদি এবং তিনি রাশিয়ান না-লিখেছেন। স্টালিন বিলকুল সেসব বাদ দিয়েছিলেন! স্টালিনের জমানায় লেনিনকে রাশিয়ান খৃষ্ঠান ফ্যামিলির বলে চালানো হয়।  উনি ছিলেন মায়ের দিক থেকে ইহুদি ফ্যামিলির। বাবা চুজাস জাতির, মা ছিল জার্মান সুইডিশ।  কিন্ত প্রশ্ন হল স্টালিন এসব চেপে গিয়েছিলেন কেন? 
  •  ক্রশ্চেভ এসে ওই পাঁচ খন্ড বই এর নতুন এডিশনে, স্টালিনের বিকৃতি থেকে লেনিনকে মুক্তি দেন। নতুন কিছু লেখাও যোগ হয়। এবার দেখা যায় লেনিনের রাজনৈতিক আদর্শের প্রকৃত সন্তান ক্রুশ্চেভ।
  •   গর্ভাচেভ আবার গবেষকদের নির্দেশ দেন (১৯৮২)  লেনিনের লেখাগুলি অথেন্টিক কি না চেক করতে। তার আমলেও লেনিনের নতুন নতুন লেখা এবং ফুটনোট এল। দেখা গেল লেনিনই চাইছিলেন গ্লস্তনস্ট!   গর্ভাচেভ নিমিত্ত মাত্র। 

   ১৯৯১ সালে কমিউনিজমের পতন ঘটে। এর পরে কমিনিউজমের ঘোর শত্রু বরিস ইয়েলতসিন নির্দেশ দিলেন গবেষকদের যাও লেনিনের সব লেখা উদ্ধার কর।   প্রিয় পাঠক লেনিনপ্রেমিক বাঙালীদের প্রশ্ন করুন -লেনিনের কতগুলি লেখা অপ্রকাশিত ছিল? এনি গেজ?

   লেনিনের ছহাজার লেখা প্রকাশিতই হয় নি সোভিয়েত জমানায়। লেনিনের মুক্তি ঘটান ইয়েলতসিন ওই ছহাজার লেখা প্রকাশ করে।

 এবার বাম বাঙালীকে প্রশ্ন করুন-বিজেপির লোকজন না হয় শুধু স্টাচু ভেঙেছে-কিন্ত "শ্রমিক কৃষকের ভগবান" লেনিনের লেখাকে পৃথিবীর সর্ববৃহৎ কমিনিউস্ট স্টেটই চেপে রেখেছিল? কোনটা বড় অপরাধ????

    আপনি বলবেন লেনিনের চ্যালা চামুন্ডারা ছিল ভন্ড-তার দোষ কেন হবে?  ভন্ড গুরুর শিষ্যরা কি সাধু হবে?   জনগণকে বিভ্রান্ত করতে রাজনৈতিক ভন্ডামোর সীলমোহরে ছাপ্পাটা লেনিনই দিয়েছিলেন। সেই ডিডেলসে যাচ্ছি না। শুধু আরো একটা ছোট তথ্য দিই। পৃথিবীর ইতিহাস শুধু একটা দেশই পার্লামেন্টে আইন এনেছিল -সেই দেশে লেনিনের সব স্ট্যাচু ( প্রায় হাজার খানেক ছিল ) ভেঙে দেওয়ার জন্য । দেশটার নাম, ইউক্রেন , আইনের নাম " ডিকমিউনাইজেশন আইন"। ২০১৫ সালের  এপ্রিল মাসে।  ২০১২ সালে রাশিয়াতে স্টালিনের সব স্ট্যাচু ভাঙার জন্য প্রস্তাব আসে লিব্যারাল ডেমোক্রাটিক পার্টির তরফ থেকে। যেকটা লেনিনের স্ট্যাচু রাশিয়ার জনরোষ বাঁচিয়ে টিকে আছে, সেগুলোও ভাঙা হৌক। যাইহোক, তাদের প্রস্তাব ভোটে জেতে নি।

 লেনিন জমানায় অসংখ্য কৃষক এবং শ্রমিক গণহত্যা হয়েছে। আমি শুধু দুটো ঘটনাকে সামনে আনছি। কারন এগুলো ছিল কৃষক-শ্রমিক বিদ্রোহ যা নির্বিচারে দমন করেছিলেন লেনিনের রেড আর্মি। 

  (১)  কনস্টাড বিদ্রোহ ।  মার্চ  ৭-১৭, ১৯২১।  এই বিদ্রোহে সামিল ছিল নৌসেনা এবং শ্রমিকরা।  রেড আর্মি প্রায় ১০০০ লোকে খুন করে, ৪০০ সেনার ফাঁসি হয়। নেহাৎ সেনা বিদ্রোহ হলে এই বিদ্রোহের প্রসঙ্গ এখানে আনতাম না। আপনারা বাম বাঙালীদের প্রশ্ন করুন এই কনস্টাড বিদ্রোহের বিপ্লবীদের দাবী কি কি ছিল ???

   শুনবেন?  ওদের ১৫ দফা দাবী ছিল ট্রেড ইউনিয়ান করার অধিকার ফেরাতে হবে, গণতন্ত্র বাক স্বাধীনতা ফেরাতে হবে,  সোভিয়েতের শ্রমিকদের হাতে ক্ষমতা ফেরাতে হবে! অর্থাৎ বাই ১৯২১, সোভিয়েত ইউনিয়ানের শ্রমিক কৃষকরা বুঝে গেছে,  শ্রমিক দরদির টুপি পরিয়ে, তাদেরকে জারের জমানা থেকেও অধপতনে ফেলা হয়েছে! কারন তদ্দিনে  শ্রমিক কৃষকের ভগবান লেনিন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ান করার অধিকার, সোভিয়েতে শ্রমিকদের অধিকার বেয়াইনি ঘোষনা করেছেন! ইয়েস, লেনিন ফ্যাক্টরী কাউন্সিলকে ধ্বংশ করেছিলেন। 

 (২)  তম্ভব কৃষক বিদ্রোহ - ১৯২০।  প্রায় ৭০,০০০ কৃষক বন্দুক হাতে বিদ্রোহ করে, কারন রেড আর্মির  খাবার জোগাতে তাদের ওপর অসম্ভব অত্যাচার শুরু হয়। এরা কেউ দক্ষিন পন্থী ছিলেন না-অধিকাংশই ছিলেন বলশেভিকদের কৃষক সংগঠনের লোক।  রেড আর্মিরই একটা ফ্যাকশন। ১৯১৭ সালে লেনিনের সাথেই এরা ছিলেন।  যখন দেখলেন লেনিন বিশ্বাসঘাতক, মারাত্মক এক ফ্রড, এবং যার হাতে পরে, তারা সর্বস্ব খোয়াতে বসেছেন, তখন বলশেভিকদের কৃষক সংগঠন ভেঙেই এই বিদ্রোহের শুরু।  প্রায় ১৪,০০০ কৃষক হত্যা করে লেনিন এই বিদ্রোহ দমন করেন।

 আমি এই লিস্টটা আরো অনেক অনেক লম্বা করতে পারতাম- শুধু একটা ছোট্ট তথ্য। লেনিন জমানায় প্রায় ৫০০,০০০ কৃষক হত্যা হয়েছিল। 

শ্রমিকদের সাথে লেনিন কিভাবে একের পর এক বিশ্বাসঘাতকতা করেছেন, তার ইতিহাস বিরাট লম্বা। যার জন্য চমস্কির মতন বিখ্যাত বামপন্থী স্বীকার করতে বাধ্য হয়েছেন লেনিন  বামপন্থার কোন প্রফেট না- বামপন্থার কুলাঙ্গার বিশ্বাসঘাতক দক্ষিন পন্থী। 

 এসব অবশ্য বাঙালী বামদেরকে বলে লাভ নেই। কারন এরা পড়াশোনা করে না, আবেগে চলে। বাম বাঙালীর চেয়ে বড় অশিক্ষিত গোটা পৃথিবীতেই বিরল। বাঙালী সব কিছুতেই ফাঁকি মারে। রাশিয়ার ইতিহাস পড়তেও ফাঁকি দিয়েছে। ফল এই যে আবেগপ্রবন বামপন্থায় ভেসেছে। 

 সেটা অবশ্য ব্যক্তিগত ইচ্ছা। মুশকিল হচ্ছে না পড়াশোনা করে আবেগে ভেসে এরা পশ্চিম বঙ্গকে ৩৪ বছর ধরে উচ্ছন্নে পাঠিয়েছে। একটা এগিয়ে থাকা রাজ্য, এই সব আবেগে ভাসমান রাজনীতির পাল্লায় এসে ভারতের সব থেকে পিছিয়ে থাকা একটা রাজ্যে পরিনত হয়। 

 আর মার্ক্সের পাশে লেনিনকে বসিয়ে মার্ক্স-লেনিনিস্ট তত্ত্ব বানাতে গেলে দর্শন শাস্ত্রে রীতিমত অশিক্ষিত হতে হয়। মার্ক্স দর্শন শাস্ত্রে পি এই চ ডি ছিলেন-উনার যেকোন লেখা বুঝতে আরো গভীরে যেতে হয়। যেখানে লেনিনের লেখা সব কিছুই লিফলেট মার্কা- বুলি আড়ম্বর রেটোরিক- সেখানে দর্শন বা গভীর চিন্তার ছাপ নেই।  এটা আজ ঐতিহাসিক ভাবে প্রমানিত মার্ক্সের অধিকাংশ লেখাই লেনিনের কাছে ছিল না-কারন সে যুগে মার্ক্সের বই অত সহযে পাওয়া যেত না। লেনিন মার্ক্সের লেখার সাথে বিশেষ পরিচিত ছিলেন না-তার কাছে মার্ক্সের অধিকাংশ লেখাই ছিল না।    লেনিনকে মার্ক্সের সাথে একাসনে বসানোর লজিকটা ওই ছাগলের ও দাঁড়ি আছে, রবীন্দ্রনাথের ও দাঁড়ি আছে তাই ছাগল ও রবীন্দ্রনাথ-ওই গোত্রের। 

 যাইহোক, গরুকে গাছে চড়িয়ে লেনিনকে মহান বানালে বামপন্থার ক্ষতিই হবে। নতুন বামপন্থার সন্ধান করুন কমরেড, যা মানুষকে ভালবাসতে শেখায়।  ঘৃণা এবং হিংসা থেকে কোন মহানপন্থার জন্ম হতে পারে না।  ভারতের মাটিতে শ্রীচৈতন্যই প্রকৃত বামপন্থী আইকন -যিনি অহিংস পথেই কৃষকদের সাথে কীর্তন করতে করতে ট্যাক্স বিদ্রোহ করেছেন। অন্যায় আইনের বিরুদ্ধে লাঠি না খোল করতাল নিয়ে সবাইকে নিয়ে মাঠে নামিয়েছেন। সেখানে হিংসা না, ভালোবাসার পথেই আন্দোলন হয়েছে -প্রেমের পথেও গণতান্ত্রিক  রাজনৈতিক পরিবর্তন হয়। প্রতিটা ধর্মের উত্থানই প্রতিবাদি বামপন্থী আন্দোলন যা সময়ের গর্ভে দক্ষিনপন্থা হয়ে ওঠে। 

 লেনিনের মতন ফ্রড বিশ্বাসঘাতকে ছেড়ে ভারতের বামপন্থী উপাদানগুলিকে না চিনলে, ভারতের বামেরা হারতেই থাকবে। ভারতের বাম আন্দোলন দুর্বল হতেই থাকবে।

[১] 
https://www.youtube.com/watch?v=7nUNNSMQwTc







 





       

       







  

Sunday, March 4, 2018

সফিদার কথা না শুনলে ভারতের বামেদের ভবিষ্যত শুন্য

সেটা ২০০৭-৮ সাল। সিঙ্গুর, নন্দীগ্রামে উত্তাল বাংলার রাজনীতি। তখনো সিপিএম ক্ষমতায়, কিন্ত ভিত নড়ছে। সেই সময় স্যোশাল মিডিয়াতে সিপিএমের দুটো দল- একট শোকেস, অন্যটা গোডাউন। আপনি খুভ ভদ্রভাবে সিপিএমের সমালোচনা করলেও গোডাউনের হার্মাদ পার্টি আপনাকে অকথ্য গালাগাল দিয়ে যেত। তারপরে সিপিএমের শোকেসের যুবনেতৃবৃন্দ আপনার চরিত্র হননে নেমে যেত- যাদের অধিকাংশই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়া সেক্টর ফাইভে চাকরি করা আই টি কর্মী। সিপিএমকে নিয়ে যুক্তি তর্ক তথ্যানুসন্ধানের কোন যায়গা তখন স্যোশাল মিডিয়াতে ছিল না। কেউ সিপিমের বিরুদ্ধে যুক্তপূর্ন উপদেশপূর্ন কিছু লিখলেও তাকে খিস্তি মার- এই ছিল সিপিএম। এগুলো বাস্তব, অর্কুটের পাতায় পাতায় নথিবদ্ধ। পলিটিক্স ইন ওয়েস্টবেঙ্গল নামে একটা গ্রুপে সব থেকে বেশী রাজনৈতিক আলোচনার যায়গা ছিল- কিন্ত সেখানেও সিপিএম মানে আত্ম্রম্ভিকতায় ভোলা হার্মাদ বাহিনী-যুক্তির স্থান নেই-শুধুই গালি দিতে নামত।

ওই সময় সফিদা, মানে সিপিএম থেকে বহিস্কৃত এমপি সইফুদ্দিন চৌধুরীর সাথে অনলাইনে পরিচয় হয়। সফিদা খুবই পন্ডিত, ভদ্র এবং অমায়িক ব্যক্তি ছিলেন। ওমন ভদ্র এবং পন্ডিত লোক সিপিএমে টিকবেন না, সেটা বুঝতে পিইচডির দরকার হয় না।

সফিদার সাথে অনেক কথা হত-উনার কাছ থেকে সিপিএমের আভ্যন্তরীন কোন্দল নিয়েও অনেক কিছু জেনেছিলাম। সোভিয়েতের পতনের পরে ১৯৯৩ সাল থেকেই সইফুদ্দিন চৌধুরী চাইছিলেন সিপিএম নতুন ধরনের বামপন্থা নিয়ে ভাবুক। কারন লেনিনবাদ বহুদিন স্বর্গে গেছে। অথচ এই বিমান বুদ্ধ অনিল বিশ্বাসরা তখনও বালক ব্রহ্মচারীর সন্তান দলের মতন লেনিনের মৃতদেহকে হিমঘরে রেখে নাম সংকীর্তন গাইছেন-তাদের লেনিনবাবা আবার বেঁচে উঠবেন। প্রকাশ কারাত, সিতারাম ইয়েচুরীরা তখন যুব নেতা। গুন্ডা-ভোট্মেশিনারী মিশিয়ে একটা রেজিমেন্ট তৈরী করে তখনো ভোটে জিতে আসা পার্টি ভাবেই নি জনগণ কি চাইছে-আদৌ এই ভাবে চললে পার্টি বেশীদিন চলবে কি না। সফিদা ভাবছিলেন। এবং তার ভাবনার কথাগুলো নিয়ে প্রকাশ কারাত ইয়েচুরির সাথে অনেক কথাও বলেছেন। কিন্ত পার্টির অভ্যন্তরে কেউ তাকে পাত্তা দেয় নি। দরকার ছিল না-সবাই ভেবে বসেছিল পশ্চিম বঙ্গের লোকজন সিপিএমকে চিরস্থায়ী বন্দোবস্তের ইজারা দিয়েছে। ক্ষমতা লোভে অন্ধ হলে, সব মানুষকেই রাবণ রোগে ধরে।

সফিদা আমাকে বলেছিলেন, সিপিএম যেদিন পশ্চিম বঙ্গে গদি হারাবে, তার দশ বছরের মধ্যে পার্টিটা সাইনবোর্ড হবে। সেটা হয়েই যেত-কিন্ত মমতা ব্যানার্জি সম্ভবত তা হতে দেবেন না। কারন বিজেপিকে ঠেকাতে সিপিএমের ১৪% বর্তমান ভোট ব্যঙ্ক ধরে রাখা জরুরী। সেতা যাতে হয় তার জন্য সিপিএমকে অক্সিজেন দেওয়ার যাবতীয় চেষ্টা উনি করবেন।

সব গণতন্ত্রেই বামেদের ১০-২৫% ভোট থাকে। ওটা ধনতান্ত্রিক সমাজের সেফটি ভাল্ভ। ২৫%+ এর বেশী হয়েগেলে সেই রাজ্যে ধর্মঘট, কর্মহীনতায় অর্থনীতিতে লালবাতি জ্বলবে। যা পশ্চিম বঙ্গের ৩৪ বছরের শাসনের লেগাসি। ১০-২৫% বামভোট থাকা ভাল-তাতে শ্রমিক, জনবিরোধি আইনের বিরুদ্ধে কিছু সেফটি ভালভ থাকবে। কিন্ত মুশকিল হচ্ছে এই সিপিএমের নেতৃত্ব এতই অপদার্থ, জনসাধারনের জন্য দরকারি কোন আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ। একটা উদাহরন দিই। সিপিএম স্কুলে শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না তাই নিয়ে আন্দোলন করছে। অথচ আজকের খবর কোলকাতায় ৭৫ টা সরকারি স্কুল বন্ধ হচ্ছে কারন ছাত্র নেই। কেন নেই? কারন সরকারি স্কুলে পড়াশোনা হয় না। শিক্ষকদের জন্য সিপিএম আন্দোলন করেছে, কিন্ত শিক্ষকদের দায়বদ্ধতার জন্য কোনদিন কিস্যু করে নি। কারন তাদের রাজনীতিটাই ছিল মধ্যবিত্তশ্রেনীকে পাইয়ে দেওয়ার রাজনীতি। "প্রোডাক্টিভিটির উন্নতি" নিয়ে তাদের কোনদিন কোথাও মাথাব্যাথা নেই। অথচ সেটাই মার্ক্সবাদের ফান্ডামেন্টাল! এরা মার্ক্স এবং মাছভাত এক করে দিয়েছে!

ফলে ১৪% ভোট শেয়ার ও সিপিএম ধরে রাখতে পারবে কি না সন্দেহ। এসবের ওপরে আছে গোদের ওপর বিষফোঁড়ার মতন সংখ্যালঘু ভোট টানার জন্য প্যালেস্টাইন বন্দনা। এদিকে বাংলাদেশের হিন্দুদের দুরাবস্থা দেখিয়ে যে বাঙালী হিন্দুভোটে বিজেপি বিরাট থাবা বসিয়েছে, সেদিকে লক্ষ্যই নেই। ইনফ্যাক্ট পৃথিবীর যেকোন গণতন্ত্রে যদি কোন বাম পার্টির ভোট ১০% এর নীচে নেমে আসে, সেই দেশের বামপার্টির নেতারা যে অপদার্থ সেই নিয়ে সন্দেহ থাকে না। কিছু না করে যদি শুধু জনসাধারনের দুর্দশা নিয়েই এরা বলতে থাকে, তাহলেও ১৫-২০% ভোট পৃথিবির অধিকাংশ বামদলই পায়। কিন্ত এরা পাবে না। কারন দুই জ্ঞানপাপী মূর্খ এদের নেতা। ফলে ত্রিপুরাও গেল। আর ফিরবে না-৪৫%, ১৫% হতে ৫-১০ বছর লাগবে। পশ্চিম বঙ্গ সাক্ষী।

অথচ মাঠ ছিল ফাঁকা। কংগ্রেস বিজেপি দুটো দলের বিরুদ্ধেই জনগণের অসংখ্য অশন্তোষ। কিন্ত সেই ঝোল বামঘরে তুলতে হলে বিজেপির হিন্দুত্বের ন্যারেটিভে থাবা বসাতে হবে। সেটাও আমার মতে খুবই সহজ কাজ। দরকার দুটো- এক ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে কঠোর এবং পরিস্কার অবস্থান, দুই মার্ক্স ছাড়িয়া শ্রী চৈতন্যের সাম্যবাদকে গ্রহন। যেমনটা ইভো মরালেস করেছেন বলিভিয়াতে -মার্ক্সের সাম্যবাদ ছেড়ে যীশুর সাম্যবাদ এনে সাধারন লোকেদের সাথে মিশে গেছেন। সিপিএম, বিজেপির হিন্দুত্বের কাউন্টার ন্যারেটিভ তৈরীর চেষ্টাই করল না। অদ্দুর বুদ্ধি বা শিক্ষা নাই। কাউন্টার ন্যারেটিভ তৈরী করতে হিন্দু ধর্মের বিরুদ্ধেই চলে গেল পার্টি টা। যা আরো বোকা বোকা। জাতিভেদের বিরুদ্ধে বলে কি হবে? বর্নবাদ বিরোধি ম্যাসেজ মহাভারতে আরো কড়া করে বলাআছে আছে এবং আর এস এস জাতিভেদের বিরুদ্ধেই। কৃষ্ণলীলার বিরুদ্ধে বলবেন? হিন্দু কুসংস্কারের বিরুদ্ধে বলবেন? কিভাবে বলবেন? হিন্দু ধর্মের ছটা মূল দর্শনের মধ্যে পাঁচটাই নাস্তিক্যদর্শন। হিন্দু দর্শনেই বেদ এবং বেদ বিরোধি দুই অবস্থানই আছে। আর এস এসের প্রতিষ্ঠাতাও নাস্তিক হিন্দু ধর্মের লোক। বর্তমানে বাঙালী নাস্তিকদের অধিকাংশ বিজেপির ছুপা সাপোর্টার। হিন্দু ধর্ম নিয়ে ডিটেলসে না জেনে ওপর ওপর ফালতু দুচার কথা শুনিয়ে হিন্দুত্ববাদের বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভ তৈরী করা যায় না।

কিন্ত এসব কথা বলে লাভ নেই। ওপরে এসব কিছুই সফিদা অনেকদিন আগে বলে গেছেন। আজকে ত্রিপুরা, কালকে কেরালাও ফুটবে। সিপিএম তথা ভারতের বামেদের বাঁচার পথ একটাই। সফিদা ১৯৯১-৯৫, বিভিন্ন পার্টি দলিলে যেসব বিতর্ক সামনে আনতে চেয়েছিলেন, সেগুলো পড়ুন। ভাল করে বুঝুন। সেটা এদ্দিন করলে, কংগ্রেসের হেগো পোঁদ পরিস্কার করবেন , না করবেন না-তাই নিয়ে বোকা বোকা বিতর্ক করে পার্টির ৯৫% শক্তি কেউ ক্ষয় করে না। জেনিউ এর সব নাবালকরা যদ্দিন পার্টির মাথায়, কিস্যু হবে না।