Saturday, January 27, 2018

গ্লোবালাইজেশন এবং জাতি গৌরব

রাণী পদ্মাবতী মালিক মহম্মদ জায়সীর কল্পনার রাণী-সুতরাং তাকে নিয়ে বানানো সিনেমা নিয়ে দেশজুরে এত হানাহানি কেন - এই প্রশ্ন তুললে, এটাও ঊঠবে যীশু, কৃষ্ণ, মহম্মদ এরাও কেউ বিশুদ্ধ
ঐতিহাসিক চরিত্র নন । তারা বিরাজমান ভক্তের কল্পনায়, ভয়ে ভালোবাসায়। তাদের নিয়ে হানাহানির চোটে ত গোটা বিশ্বটাই এখন বারুদের ওপরে। সুতরাং এ আর নতুন কি?

পদ্মাবতী সিনেমা নিয়ে আপত্তি এই যে খিলজি একজন রাজপুত নারীর সাথে নাচাগানা করছেন স্বপ্নে-সেই সিনেমাটিক লিবার্টি নেওয়া যাবে না? কারন রাজপুত নারীর সাথে মুসলমান পুরুষ নাচলে রাজপুত নারীর মর্যাদা হানি হবে? ইতিহাস কি বলে তাহলে?

মেবারের শিশোদিয়া এবং রনথোম্বরের হাদাস বংশ ছাড়া এমনকোন রাজপুত রাজ বংশ নেই যারা নিজেদের মেয়ের বিয়ে মুঘল বংশে দেন নি। রাজ্যবাঁচাবার দায়ে, রাজ্যবাড়াবার দায়ে মুঘল সম্রাট এবং রাজপুত্রদের কন্যাদান করার জন্য রাজপুত রাজবংশগুলি লম্বা লাইন দিয়েছে এক সময়। আকবরপত্মী চম্পাবতী বা জোধাবাই ( মারিয়াম ), জাহাঙ্গীর পত্মী গোসাইনি -এই ভাবে লিস্ট চালালে, মুঘল হারেমে প্রায় তের জন বেগমের সন্ধান পাওয়া যায়, যারা রাজপুত কন্যা ছিলেন।

আসলে সবটাই ছিল রয়াল পলিটিক্স।

শাহজাহানের মতন মুঘল সম্রাটরা সেই অর্থে আসলেই ৩/৪ ভাগ রাজপুত ( কারন তার ঠাকুমা এবং মা দুজনেই রাজপুত), ১/৪ ভাগ মুঘল। ইসলামিক আক্রমন থেকে বাঁচার জন্য রাজপুত মেয়েদের জহরব্রত ঐতিহাসিক কোষ্ঠকাঠিন্য-আসল সত্য এই যে রাজপুত রাজারা নিজেদের গদি বাঁচানোর জন্য, রাজত্ব সুরক্ষার জন্য বরাবরই দিল্লীর মসনদে তাদের রাজকন্যাদের রানী করে পাঠিয়েছেন। এখন এক কাল্পনিক পদ্মাবতীকে নিয়ে টানাটানি করে জহরব্রতর রূপকথাকে লালশালু দিয়ে ঢেকে বাচ্চাদের বাস পুড়িয়ে রাজপুত গৌরব বাড়বে?

মুশকিল হচ্ছে এসব কিছুই সেই অস্তিত্ববাদের সংকট। আসলে এই গ্লোবালাইজেশনের জাদুকাঠিতে রাজপুত, বাঙালী-মাই "খাঁটি আমেরিকান" -সব কিছুইত অবলুপ্তির পথে। ফলে কোথাও এক পদ্মাবতীর কল্পনাকে ঘিরে রাজপুত অভিমানের বেঁচে থাকার চেষ্টা। আমরা বাঙালীরাই কি খুব কম যায় না কি? নেতাজির জার্মান পত্মীকেই অধিকাংশ বাঙালী মেনে নিতে পারে নি ( বিসিরায়
ভারতীয় দূতাবাসের মাধ্যমে এমিলি শেঙ্কলকে টাকা পাঠিয়েছেন খুব গোপনে )। প্রিয়ংকা চোপড়া রবীন্দ্রনাথ-আন্না তারকরের প্রেম কাহিনী নিয়ে ছবি করবেন-তাই নিয়ে বিশ্বভারতী অসন্তুষ্ট। শোনা যাচ্ছে অনেক চুম্বন দৃশ্য কাটতে বাধ্য করেছে বিশ্বভারতী। বাঙালী পুরুষ ওই ভাবে প্রেম করতে পারে না কি! ছি!! সিনেমাতে আন্না তারকেরকে চুমু খেলে রবীন্দ্রনাথের জাত যাবে ! আপদ কি শুধু রাজপুতরা ? বাঙালীরা না ?

এসবই গ্লোবালাইজেশনের যুগে অস্তিত্বের সংকট! আসলেই আগামী শতাব্দিতে এইসব জাতি-ফাতির আলাদা কোন অস্তিত্ব আর থাকবে না।

সেই যুগের সুপ্রিয়া

আমাদের আগের জেনারেশনটা- মানে আমাদের মা-মাসি, কাকিমাদের গ্যাং উত্তম-সুচিত্রা, উত্তম সুপ্রিয়ার জন্য পাগল। সেই নব্বই দশকে, হ্যাফপ্যান্ট পড়া টিনেজে দূরদর্শনের মাধ্যমে যখন একের পর এক সুপ্রিয়ার সিনেমা গুলো দেখানো হত, মোহমুগ্ধের মতন আমরা তাকে দেখতাম। সুচিত্রার গ্ল্যামার নেই, সেই ষাটের দশকের সিনেমাগুলোতে চড়া মেকাপ ও নিতেন না। কিন্তু তার কমলাক্ষি চোখের বানের হিরন্ময় নীরবতায় শুধুমাত্র নায়কদেরই বিঁধতেন না- তীর হয়ে তা হৃদয়ে ঢুকত আমাদের মতন উঠতি সদ্য গোঁফ গজানো কিশোরদের ও। মেকাপহীন নেক্সট ডোর গার্ল - পাশের বাড়ির সুপ্রীয়া। আশেপাশে সমস্ত মেয়েদের ভীরেই তাকে দেখেছি কখনো!

এর মধ্যেই ক্লাস নাইনে, দূরদর্শনে দেখানো হল ঋত্বিক রেট্রোস্পেক্টিভ। ঋত্বিকের বারোটা সিনেমা নিয়ে। সেই প্রথম পরিচয় মেঘে ঢাকা তারা নীতার সাথে। আসলে উত্তরায়ান বা দুই মনের সুপ্রিয়ার প্রেমে মজা যায়, কিন্ত নীতার চরিত্রটা পশ্চিম বাংলার এক দীর্ঘশ্বাসের ইতিহাস। ওপার বাংলা থেকে উঠে আসা চিন্নমূল পরিবারগুলো কি অভাবে কি যন্ত্রনায় কাটিয়েছে পঞ্চাশ আর ষাটের দশক- সেই দীর্ঘশ্বাসের আওয়াজ কলোনিতে বড় হয়ে ওঠা বাঙাল ফ্যামিলিগুলোর দুই দেওয়ালে কান রাখলেই শুনতে পাবেন। তার ভাল দিক ও ছিল। অভাবের তাড়নায় মধ্যবিত্ত রক্ষণশীল ফ্যামিলিগুলো বাধ্য হল মেয়েদের অফিস আদালতে কাজ করা মেনে নিতে। তখন অনেক উদবাস্তু ফ্যামিলিতে মেয়েরাই প্রিন্সিপ্যাল ব্রেইড আর্নার। তাদের আয়েই চলে বড় সংসার। তাদের নিজস্ব প্রেম ভালোবাশা আহ্লাদ কিছুই থাকতে নেই-তারা শুধুই সেই সংসারের কূর্ম অবতার।

নায়িকা যতটা নিজের, তার থেকে বেশী ডিরেক্টরের ও। নীতার প্রতিটা ফাইন টেক, ঋত্বিকের আঁকা। সুপ্রিয়া সেখানে যন্ত্রী, ঋত্বিক যন্ত্র। সুপ্রিয়ার ইন্টারভিউতেই শুনেছিলাম, কতটা চোখে জল আনতে হবে, কোন আঙ্গলে আনতে হবে, কিভাবে মুখ ঝটকা দিতে হবে, কতক্ষন তাকাতে হবে, তার সেকেন্ড বাই সেকেন্ড প্ল্যানিং ঋত্বিক তাকে দিতেন। সুপ্রিয়া দশ মিনিট মনে মনে অনেকগুলো অপশন ভেবে, যেটা নিজের ভাল মনে হত, সেটাই করতেন। আসলে রিটেকের পয়সা ছিল না ঋত্বিকের।

ভাবাই যায় না, কোমল গান্ধারের মতন ছবি করার জন্য কোন পরিচালক পাচ্ছিলেন না ঋত্বিক। মাঝা সাঝে একজন এসে কিছু টাকা দেন, শুটিং চলে দুই-পাঁচদিন, তারপরে আবার বন্ধ। কখন টাকা পাবেন তার ঠিক নেই, সুতরাং সুপ্রিয়ার মতন ব্যস্ত অভিনেত্রীকে ডেট দেবেন কি করে ঋত্বিক? সেসবের বালাই ছিল না। কোমল গান্ধারের দুদিনের শুটিং করার টাকা জুটলেই পরের দিন সকালে সোজা সুপ্রিয়ার কাছে হাজির হোতেন ঋত্বিক। সে তিনি শুটিং এর জন্য যেখানেই থাকুন না কেন। শরীর খারাপের অজুহাত দিয়ে ঋত্বিকের সাথে হাওয়া হয়ে যেতেন সুপ্রীয়া। এই ভাবে অনেক কষ্ট দারিদ্রের মধ্যে বানানো ছবি কোমল গান্ধার-অথচ গোটা ছবিটাই ভীষন পজিটিভ। ভাবুন কাল শুটিং করার পয়সা নেই-অথচ কোমলগান্ধারের নাটকের দল পিকনিক মুডে কোরাস গাইছে। কে বলবে মাঝা মাঝে হাতে যা টাকা পেতেন, তাই দিয়ে কোমল গান্ধার বানিয়েছিলেন ঋত্বিক-আর অন্য প্রযোজকদের শুটিং এর ক্ষতি করে, নিজের দুর্নাম হবে জেনেও শুধু ঋত্বিকের জন্যই সব কিছু করতে রাজী ছিলেন সুপ্রিয়া!

উত্তম সুপ্রিয়ার সিনেমাগুলো ষাটের দশক থেকে আশির দশক প্রায় ৭৮ সাল পর্যন্ত ন্যস্ত। একটা অদ্ভত ক্রনোলজি দেখি। সিনেমাগুলোকে তাদের রিলিজ সাল ধরে দেখতে থাকুন। দেখবেন আস্তে আস্তে চড়া হয়েছে সুপ্রিয়ার মেক-আপ, সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে উত্তমের ভুঁড়ি। সন্ন্যাসী রাজার উত্তম-সুপ্রিয়ার সাথে শুন বরনারীর উত্তম-সুপ্রিয়ার একযুগের তফাৎ। তবে হ্যা, বয়সের সাথে পাল্লা দিয়ে বেড়েছে সুপ্রিয়ার গ্ল্যামার-আর সেখানে উত্তম কুমার ক্রমশ বেঢপ টাইপের একটা ফিগার নিয়ে সিনেমা করেছেন শেষ বয়সে।

অভিনেত্রীদের মৃত্যু নেই। একটা সময়কে ধরে রেখেছেন সুপ্রিয়া। ভাবী কালের বাঙালী প্রজন্ম হয়ত সুপ্রিয়ায় ঢুব দেবে না-কিন্ত তাদেরও জানা দরকার, কিভাবে বড় হয়েছে তাদের দাদু দিদিমারা।

Sunday, January 21, 2018

হিন্দুত্ববাদিদের নতুন জোকার নায়েক-সত্যপাল সিং

সত্যপাল সিং ভারতের মানবসম্পদ রাষ্ট্রমন্ত্রী। তার দাবী ডারউইনের বিবর্তন তত্ব ভুল, গোঁজামিল। স্কুল সিলেবাস থেকে তুলে দেওয়া উচিত। মানবসম্পদকে মানবআপদ বানানোর এমন ঐকান্তিক ইচ্ছা প্রকাশ করে মন্ত্রীমশাই এখন সংবাদ শিরোনামে।

অন্যকোন গোনন্দন বাহন এমন উক্তি করলে, পাত্তা না দিলেও চলত। কিন্ত উনি হচ্ছেন মানবসম্পদ মন্ত্রী-স্কুল সিলেবাস থেকে ডারুইনকে তোলার চেষ্টা করতেই পারেন। এবং করবেনই না বা কেন। আমেরিকাতে গত দশকে রিপাবলিকান অনেক রাজনীতিবিদ, যাদের ইভাঞ্জেলিক্যাল খ্রীষ্ঠানদের ভোটে জিতে আসতে হয়- তারা অসংখ্যবার চেষ্টা করেছেন আমেরিকার স্কুল সিলেবাস থেকে ডারুইনকে মুছে দিতে। তবে তারা প্রতিবার অসফল-কারন আমেরিকার ধর্মনিরেপেক্ষ সংবিধান তাদের বিরুদ্ধে ঢাল হিসাবে দাঁডিয়ে গেছে। অসংখ্য মামলা মকদ্দমার পরে, অসংখ্য বিজ্ঞানীরা আদালাতে দাঁড়িয়ে সাক্ষ্য প্রমান দেবার ফলে আমেরিকাতে ধর্ম উন্মাদরা আপাতত আর ডারুইনকে নিয়ে ঘাঁটায় না।

পাকিস্থান এবং বাংলাদেশের সেই সৌভাগ্য হয় নি। অধিকাংশ মুসলিম দেশের ছাত্রছাত্রীদেরই সেই সোভাগ্য নেই-কারন মুসলমান দেশগুলির অধিকাংশই ইসলামিক রাষ্ট্র। ফলে "কোরানের সাথে সাংঘার্ষিক" এই অজুহাতে মুসলিম দেশগুলিতে স্কুল সিলেবাসে ডারুইন বাতিল । মনে রাখা উচিত, বায়োলজির সব থেকে গুরুত্বপূর্ন সাবজেক্ট হচ্ছে বিবর্তনবাদ। সেটা না শিখেই মুসলিম দেশগুলি থেকে ছেলেমেয়েরা বায়োলজির ডিগ্রি পায়-তারা যে কি শেখে আল্লা মালুম! এবং সুশিক্ষিত মুসলমানরাও এই ব্যপারে নীরব-কারন বাকী সবার মতন তারাও ইষ্ট হ্যাপী জনগণ-নিজের পেট, সংসার নিয়েই বেশী ব্যস্ত- সন্তান ধর্মীর শিক্ষার কারনে ব্রেইন ওয়াশড হচ্ছে-ফলে ভবিষ্যতে আই সিস প্রচারকের খপ্পরে এসে সন্ত্রাসবাদি হয়ে উঠতে পারে-সেই টুকু বুদ্ধিও তাদের নেই। কারন এই ধরনের সন্ত্রাসবাদিদের বিরুদ্ধে একমাত্র যুক্তিবাদি মনই বিরোধিতা করতে পারে। আর বিবর্তন স্কুল থেকে তুলে দেওয়া মানে ছাত্রছাত্রীদের যুক্তির মাজাটাই ভেঙে দেওয়া।

ডারুইনের ওপরে কোরান, বাইবেল সবার রাগ। কারন বিবর্তন বিজ্ঞান একবার কেউ জানলে, আব্রাহামিক ধর্মগুলো তার কাছে রূপকথার গল্প বলে মনে হবে। ধর্মান্ধ খ্রীষ্ঠান এবং মুসলিম সম্প্রদায়ের বিভ্রান্ত যুবকেরা ইন্টারনেট ভর্তি করে দিয়েছে বিবর্তনের বিরুদ্ধে অজস্ত্র অভিনব "গবেষনা পত্রে" । যদিও বাস্তব সত্য হল এই সব শিক্ষিত অপপ্রচারের বিরুদ্ধে আমেরিকার বিজ্ঞান সমাজ একসময় রুখে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিলেন, যদি বিবর্তনের বিরুদ্ধে কারুর কিছু প্রমান থাকে তাহলে তারা সেটা বিজ্ঞানের জার্নালে পাঠাক। সেটা হবার না। কারন বিবর্তন এতটাই সুপ্রতিষ্ঠীত বৈজ্ঞানিক তত্ত্ব-যে তার বিরুদ্ধে কোন বৈজ্ঞানিক গবেষনা পত্র কেওই দিতে পারবে না। কেউ পারেও নি। এদের সব "ডারউইন বিরোধি গবেষনা ইন্টারনেটেই পাওয়া যায়"-কোন বিজ্ঞানের জার্নালে পাবেন না।

মনে রাখতে হবে বৈজ্ঞানিক সত্য কখনোই পরম সত্য না । বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী সেই সত্যে ভেজাল থাকবেই-কিন্ত সেই ভেজালকে আস্তে আস্তে কমানোই বিজ্ঞানীদের ধারাবাহিক কাজ। ডারউইনের তত্ত্ব ব্যতিক্রম না। বিবর্তনের ওপরে এখনো অনেক কাজ চলছে-ডারুইন যে বৃক্ষশাখায় বিবর্তনের ধাপ গুলো দেখেছিলেন-নব্য গবেষনাতে নতুন বৃক্ষের সন্ধান পাওয়া গেছে অধিকাংশ ক্ষেত্রেই। কিন্ত তার মানে বিবর্তন বিজ্ঞান ভুল না-তার মানে এই যে প্রতিদিনই এই শাখাটি আরো উন্নত এবং সঠীক জ্ঞানের সন্ধানে রত। আরেকটা আবদার অনেক মিসিং লিংক নেই। খুবই অশিক্ষিত ধরনের যুক্তি। কারন বর্তমানের বিবর্তন চর্চা -ডি এন এ নির্ভর। যেহেতু ডি এন এ সিকোয়েন্সিং থেকেই যেকোন প্রানীর বিবর্তন বৃক্ষটী খুব ভাল করে বোঝা যায়।

আমি বহুদিন থেকেই লিখছি, হিন্দুত্ববাদ মানে হচ্ছে হিন্দু ধর্মকে ইসলাম-২ ভার্সনে রুপান্তরিত করা। এদ্দিন পর্যন্ত হিন্দুত্ববাদিরা অন্তত ডারুইনের বানরের লেজ টানেন নি। ওদের মধ্যে একটা জাকির নায়েকের কমতি ছিল যে মানুষের অজ্ঞানতার সুযোগ নিয়ে , তার নিজের ধর্মের লোকেদের অন্ধকূপে ফেলবে। জাকির নায়েকের একটা হিন্দু ভার্সন না পাওয়া গেলে, হিন্দুত্ববাদিদের ইসলাম-২ তে রূপান্তর সম্পূর্ন হচ্ছিল না- সত্যপাল হতে পারেন হিন্দু ধর্মের সেই জোকার ফিগার।

তবে আশার কথা, ফেসবুকে দেখলাম, আমার পরিচিত অনেক শিক্ষিত বিজেপিই সত্যপালকে গাল দিচ্ছেন। এটা নিঃসন্দেহে ভাল দিক। তবে গুজরাতের স্কুল সিলেবাসে হিটলার এবং নাজিদের প্রশংসা করে যেসব চ্যাপ্টার আছে-তার বিরুদ্ধে ইনারা নীরব। অবশ্য এব্যাপারে শুধু হিন্দুত্ববাদিদের দোষ দিই না। পশ্চিম বঙ্গে দীর্ঘদিন ধরেই লেনিন-স্টালিন নামে শতাব্দির দুই কুখ্যাত খুনীর ভজনা, তাদের নামে রাস্তা ধূপজপ সবই চালু আছে।

আমি এই প্রসঙ্গ এই জন্যেই তুললাম যে স্কুলে ছাত্র অবস্থা থেকে বাচ্চাদের মাথার দখল নিতে উদ্যত অসংখ্য রাজনীতি-ধর্ম ব্যবসায়ী। এর বিরুদ্ধ সংহত প্রতিবাদে সাধারন মানুষকেই অংশ নিতে হবে। সতপাল সিং এর বিরুদ্ধে সাধারন বুদ্ধিমান মানুষ প্রতিবাদে ফাটছে-অথচ কংগ্রেস নীরব-ধর্মীয় ভোট হারানোর ভয়! গুজরাতের সিলেবাসে হিটলারের প্রশংসার বিরুদ্ধেও নীরব কংগ্রেস! সুতরাং সাধারন মানুষের প্রতিবাদই একমাত্র ভরসা।

Sunday, December 31, 2017

অস্তিত্ববাদের দৃষ্টিতে আরেকটি বছর

এই মহাবিশ্বের বয়স ১৩৭৭ কোটি বছর। পৃথিবীর জন্ম ৪৫৪ কোটি বছর আগে। মানুষ এল সেইদিন - খুব বেশী হলে দুই লাখ বছর আগে।

এই অনন্ত চক্রে ২০১৮ আরো একটি এডিশন- কি যায় আসে! কিন্ত আমাদের ছোট ছোট চাওয়া পাওয়ার কুয়োর মহাবিশ্বে, একটা বছর অনেকটাই। সেই অনুন্নত প্রযুক্তির যুগে মাত্র এক বছরেই গোটা গ্রীসকে একত্রিত করেছেন আলেক্সজান্ডার। পরের বছর জয় করেছেন মিশর, পারস্য। সেই কালেও এক বছর ছিল অনেক। মুশকিল হচ্ছে আমরা আলেক্সান্ডার নই- ভাঙা গড়ার সুতীব্র ইচ্ছা আমাদের নেই- আছে শুধু গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে পিঁপড়ের জীবন মৃত্যুচক্রে একটা ফুঁটকি হয়ে বেঁচে থাকা।

এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদের সমস্যা সবাইকেই নাড়া দেয়। কখনো জ্ঞাতে অজ্ঞাতে। জীবনের আসলেই ত কোন পরম উদ্দেশ্য নেই। তাহলে কিসের জন্য বেঁচে থাকা? মৃত্যু আসবেই, এই ভেবেত আর বেঁচে থাকা যায় না। পরম বিশ্বাসীদের এই সমস্যা নেই-তাদের জন্য আছে জন্নত, স্বর্গ, পরজন্মের হাতছানি। আমাদের মতন নিধার্মিকদের সেই আশা ভরসার জায়গাটাও নেই-এটাই জীবন - এই জীবনেই যতটুকু পাওয়া তার চেষ্টা করে যেতে হবে।

আলটিমেটলি জীবনটাই হচ্ছে সেই তালা খোলার চেষ্টা করা যার চাবি আমার কাছে নেই। কিন্ত চেষ্টাটা করে যেতে হবে, কারন নইলে সময় কাটবে না। শুধু আশাটা রেখে যেতে হবে- তালাটা খুললেও খুলতে পারে কোনদিন। ঠিক এই কারনেই কমিনিউস্ট, হিন্দুত্ববাদি বা ইসলামিস্টরা ক্রমশ র‍্যাডিক্যাল হয়ে ওঠেন- কারন তাদের দৃঢ় ধারনা- তাদের দর্শনে ওই চাবিটা আছে-বাকী কারোর দর্শনে নেই! আর যতই তারা হতাশাই ভুগতে থাকেন যে চাবিটা কিন্ত পাওয়া যাচ্ছে না- তারা বুঝতে চান না, চাবিটাই নেই-তারা আরো র‍্যাডিকাল বিশ্বাসী হয়ে ওঠেন যে বিশ্বাসের গভীরতাই সেই চাবি আসিবে। কিন্ত না, আসে না। আসে মৃত্যু। আসে ধ্বংশ। আসে হতাশা।

সবটাই ছলনা। শ্রী রামকৃষ্ণের যত মত তত পথের আসল মানে হল- যত মত তত পথে ভুলিয়া থাক-চাবি আসিবেই। যত মত তত আলেয়ার আশা- চাবি মিলিবেই।

Saturday, December 16, 2017

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি

বাংলাদেশ সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ, যারা স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের প্রামান্য ইতিহাস তৈরী করার চেষ্টা করে নি বহুদিন। আমরা ভারতীয়রা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানি না-এটা যদি লজ্জার হয়-তাহলে ভাবুন ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত, সরকারি ভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা প্রায় বন্ধ ছিল-যা চলত তাও সরকারি ভাবে বিকৃত। বাংলাদেশে যারা বড় হয়েছে ঐ সময়টাতে, তারাও জানেনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। কারন সরকারি বইগুলো এমন ভাবে লেখা হত, যাতে শেখ মুজিবর রহমান, আওয়ামী লীগের ভূমিকা এবং ভারতের মিলিটারি ও ইন্দিরা ভূমিকা সম্পূর্ন অজ্ঞাত থাকে।

আমি মাস খানেক আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান নিয়ে একটা পোষ্ট দিই। বিষয়টা এই, আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অতি সক্রিয় ছিলেন। এতটাই যে আমেরিকার নির্দেশে সৌদি আরব, জর্ডন এবং ইরান পাকিস্তানকে ফাইটার প্লেন দিয়ে সাহায্য করছিল- ইরান ত তার বিমান ঘাঁটিও ব্যবহার করার অনুমতি দেয়। শুধু তাই না নিক্সন চিনকে সঙ্গে নিয়ে সোভিয়েত ইউনিয়ানের ওপরে চাপ সৃষ্টি করেন জাতি সঙ্ঘে-তাতে কাজ না হলে ইন্দিরাকে ফোন, ফ্যাক্স হুমকি কিছুই বাকী রাখেন নি। একসময় সোভিয়েত ও ভারতে জানিয়ে দেয়, আমেরিকা ভারত আক্রমন করবে বাংলাদেশ ইস্যুতে । তবে তারাও নৌবহর পাঠাচ্ছে। ইন্দিরা গান্ধী জেনারেল ম্যকেনশকে প্রশ্ন পর্যন্ত করেছিলেন আমেরিকা আক্রমন করলে কি হবে? ম্যাকেনশর উত্তর ছিল, তার আগেই বাংলাদেশ মুক্ত হবে। চীন এবং আমেরিকার সাঁড়াশি আক্রমনের মুখে নার্ভ ঠিক রেখে ইন্দিরা গান্ধী গোটা পৃথিবী চষে ফেলেছিলেন বাংলাদেশের সমর্থনে। জানাচ্ছিলেন কিভাবে খুন ধর্ষন এবং জেনোসাইড চালাচ্ছে খান সেনারা। ইউ টিউবে তার অসংখ্য ইন্টারভিঊ পাওয়া যাবে কখনো বিবিসি, কখনো ফরাসী টেলিভিশনকে দেওয়া ( যা ফ্রেঞ্চেই দিয়েছিলেন ইন্দিরা) । পুরো ব্যপারটা পড়ার পরে আমার মনে হয়েছিল ইন্দিরা গান্ধী না থাকলে বাংলাদেশের রক্তক্ষয় হত আরো বেশী- হয়ত বাংলাদেশ স্বাধীন হত-কিন্ত রক্ত ঝড়ত আরো আরো অনেক। শেখ মুজিব যদি জাতির পিতা, ইন্দিরাকে বাংলাদেশ নামক জাতির মাতা বললে ভুল হবে না। এটা শুনে বেশ কয়েকজন বাংলাদেশী আমাকে জানালেন, আমি নাকি ইতিহাস ফ্যাব্রিকেট করছি বাংলাদেশের মুক্তযুদ্ধকে ছোট করার জন্য! আসল সত্যটা হচ্ছে এই-এরা সেই ১৯৭৫-৯৬ এর বাংলাদেশের প্রোডাক্ট। যেখানে আওয়ামী লীগ, শেখ মুজিব, ইন্দিরা, ইন্ডিয়া সব কিছুই অস্বিকার করা হত।

১৯৮৫ সালের একটা ঘটনা বলি। তখন রাজশাহী রিলে স্টেশনের দৌলতে মুর্শিদাবাদ নদীয়াতে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেলের সব অনুষ্ঠান আমরা দেখতে পেতাম। ১৬ ই ডিসেম্বরের বিজয় দিবসে ভারতের দূরদর্শনে এমনিতেই অনেক কিছু হয়। আমাদের আশা ছিল বাংলাদেশে দূরদর্শনে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ডকুমেন্টারী দেখাবে। করিমপুরের মতন ভারতের এক প্রান্তিক মফঃশহরে টিভি তখন সবে এসেছে। পাড়ার বয়স্ক লোকেরা একাত্তর নিয়ে অনেক কিছু জানতেন। কারন একাত্তরের যুদ্ধে গোটা করিমপুরেই আশ্রয় নিয়েছিল প্রায় চার লাখের বেশী শরনার্থী। অনেক আশা নিয়ে ১৬ ই ডিসেম্বর তারা বাংলাদেশ টিভির সামনে বসেছিলেন।

অহ-কোথায় কি। টিভিতে দেখায় শুধু জেনারেল এরশাদের কবিতা। বাংলাদেশে তখন এরশাদের ডিক্টেটরশিপ। এই এরশাদ মুক্তিযোদ্ধাও নন। একাত্তরের যুদ্ধে তার পোস্টিং ছিল পাকিস্তানে। ফলে পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করে। ১৯৭৩ সালে সিমলা যুক্তির জন্য মুক্ত হয়ে বাংলাদেশে আসেন। তাকে মিলিটারীতে উচ্চ পজিশনে পুনঃবাসন দেন শেখ মুজিব নিজে।

অথচ এই এরশাদ মালটা নিজের ডিক্টেটরশিপের সময়,এই ১৬ ই আগস্ট বিজয় দিবসে টিভিতে শুধু কবিতা চালাত-সাথে যুদ্ধের ফটো ভিডিও। দেখে মনে হতে পারে জাস্ট এরশাদের শব্দের জোরে স্বাধীনতা এসেছে। ব্যাচারা কিই বা আর করবে! কারন ওই দিন ইতিহাস ঘাঁটলে গেলে দেখা যেত, এরশাদ মুক্তিযোদ্ধাই না! কে আর টিভিতে নিজের প্যান্ট খোলে! না ওই সময় বাংলাদেশের মুক্তযুদ্ধের চর্চা প্রায় নিশিদ্ধই ছিল। শুধু তাই না। যদিও বা কখনো সখনো মুক্তযুদ্ধের সিনেমা আসত বাংলাদেশ টিভিতে- সেখানে সিনেমার চরিত্ররা যদি কখনো সখনো মুজিবের নাম মুখে আনতেন, সেখানে অডিও সাইলেন্স করা হত। এই সময়টাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইতিহাস মোছার সব চেষ্টা হয়েছে যঘন্য ভাবে।

এটা এখন কিছুটা বদলেছে। শেখা হাসিনার শাসনকালে স্বাভাবিক ভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার ফেরানো হয়। অনেক ব্লগার ইতিহাস রক্ষায় সচেতন হয়ে অনেক নতুন দলিল তৈরী করেছেন। ফলে এখন গুগল করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছুই আমরা জানছি।

আমি অবশ্য বই এর অভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে জেনেছি মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই। আমেরিকাতে অনেক মুক্তিযোদ্ধা অভিবাসন নিয়েছেন। তাদের সাথেই নানান পার্টিতে গল্প করে জেনেছি কিভাবে তারা জেলে সেজে নৌকা নিয়ে রেইড করতেন -কিভাবে থানা রেইড হত। খান সেনারা ভয়ে সেনা ছাউনির বাইরে ট্যাঙ্ক ছাড়া বেড়ত না। এত বীরত্ব এবং আত্মহুতির গল্প আমি নিজেই জানি সেগুলো লিখলে ডজন খানেক সিনেমার স্ক্রিপ্ট তৈরী। আমার ধারনা, মুক্তিযুদ্ধের নানান ঘটনাগুলো যদি সেলুলয়েডে বন্দি করার চেষ্টা হয়- অন্তত দুশো সিনেমা নেমে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এখনো হলিউড ফি বছর তিনটে চারটে সিনেমা নামাচ্ছে। কিন্ত বাংলাদেশে কালে ভদ্রে একটা আধটা সিনেমা নামে মুক্তি যুদ্ধের ওপরে। আমার কোন সন্দেহই নেই মুক্তিযুদ্ধই বাঙালীর ইতিহাসের সব থেকে গৌরবজ্জ্বল অধ্যায়। মুক্তযুদ্ধে ঘটনা সিনেমা বন্দী না করলে, আবার এরেকটা এরশাদ আসবে না কে বলতে পারে?

Friday, December 8, 2017

হ্যাজব্যান্ড নামক হ্যাজটার ল্যাজ রেখে হবেটা কি?

ডিসেম্বর বিয়ের মাস-ফেসবুক ফিড খুলতেই বিয়েবাড়ির ফ্যাশনে হাসিখুসি মুখের রোশনাই। এর মধ্যে কটা বিয়ে পাঁচ বছর অব্দি টিকবে জানি না-তবে ডিভোর্স রেট সর্বত্রই এত বেশী, এই প্রশ্নটা সামাজিক এবং রাজনৈতিক ভাবে তোলাই উচিত- একবিংশ শতাব্দিতে "বিয়ে" নামক ইন্সটিটুশনটা আর কদ্দিন ?

যেহেতু কৃত্রিম গর্ভে সন্তানের জন্ম হতে এখনো ত্রিশ চল্লিশ বছর বাকী- সেহেতু প্রশ্ন উঠতেই পারে, সন্তান মানুষ করতে বিবাহ নামক সেই বাতিল প্রতিষ্ঠানের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় কি? ফ্রান্স সহ ইউরোপে পোষাকি বিয়ে প্রায় উঠে গেলেও -সেখানে লিভ টুগেদার করাকে বিয়ের লিগ্যাল স্টাটাস দেয় রাষ্ট্র। নাগরিকের উৎপাদন বন্ধ হয়ে গেলে রাষ্ট্রই কোলাপ্স করবে- বৃদ্ধ বৃদ্ধাদের চিকিৎসার খরচ চালাতে তরুন সমাজকেই ট্যাক্স দিতে হয়। সুতরাং ভারত চীনের মতন জন সংখ্যায় জর্জরিত হাতে গোনা কিছু দেশ বাদ দিলে, উন্নত বিশ্বে যেখানে ব্যক্তিস্বাধীনতার প্রসারের সাথে সাথে "মা" হওয়ার প্রবণতা কমে এসেছে- সেখানে রাষ্ট্রকে প্রচুর খরচ করতে হয় মা হওয়ার জন্য ঘুঁশ দিতে। ইউরোপের কমবেশী সবদেশেই এটা সমস্যা -এর মধ্যে রাশিয়ার জন সংখ্যা কমছে এত দ্রুত হারে ২০০৬ সালে পুতিন পার্লামেন্টে ঘোষণা করেন, জনসংখ্যা বাড়ানোর জন্য তারা "মায়েদের" প্রচুর ইন্টেন্সিভ দেবেন। রাশিয়াতে যেসব মেয়েরা তিনটি সন্তান নেয়, রাষ্ট্র তাদের বিনা পয়সায় ফ্ল্যাট এবং গাড়ি দেয়। এতে অবশ্য লাভ হয়েছে সামান্যই। রাশিয়ার ফার্টালিটি রেট 1.34 থেকে বেড়ে এখন 1.46. অর্থাৎ অধিকাংশ মেয়েরাই ফ্ল্যাট গাড়ির লোভের থেকে চাইল্ডলেস থাকাই পছন্দ করছেন বেশী।

অধিকাংশ ডিভোর্সের ক্ষেত্রে, মেয়েদের নিজস্ব কেরিয়ার সংক্রান্ত চাহিদাটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। যেহেতু শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী আমরা সংসার কেন্দ্রিক থেকে ব্যক্তিকেন্দ্রিক কেরিয়ার কেন্দ্রিক অবজেক্টিভ গুলিকেই রাজনৈতিক এবং সামাজিক ভাবে মেনে নিচ্ছি- সেহেতু অধিকাংশ চাকুরীজীবি বিবাহিত মহিলারাই প্রশ্ন তুলছেন একটা হ্যাজবান্ড রেখে হ্যাজ ছাড়া জীবনে পাচ্ছি টা কি? সন্তান নেওয়া এর অনেক পরের ব্যপার। আসলে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা, তার সাথে বলিউডের আফিঙে বড় হওয়া এই নতুন প্রজন্মের মেয়েরা প্রায় সবাই বিবাহিত জীবনে অখুশী। যেহেতু স্বামীর রোজগারের দরকার এদের নেই, অধিকাংশই একটা "কারন" থেকেই ডিভোর্স করছে। একটা অচেনা ছেলে, যার ওপর ডিপেনডেন্ট ও নই, তার জন্য আমরা কেরিয়ার বিসর্জন দেব কেন?

মুশকিল হচ্ছে বিবাহিত জীবনে রোম্যান্স কোন কালেই ছিল না-সাধে কি বৈষ্ণব সাহিত্যে প্রেম মানেই পরস্ত্রীর সাথে পরকিয়া! কিন্ত এই শারুখ খান, আমির খান, ঋত্বিক রোশনের মতন রোম্যান্টিক নায়কদের যুগে কোন মেয়ে বিশ্বাস করতে রাজী না- বিয়ে সংসারের অধিকাংশটাই কর্তব্য-বাকীটা মায়াময়।

এই বিবাহ নামক প্রতিষ্ঠানটির সংজ্ঞা নিয়েও নৃতাত্ত্বিকদের মধ্যে একাধিক মতানৈতক্য। বিবাহে স্বামী এবং স্ত্রীর অধিকার ঠিক কি কি হবে, কি কি হওয়া উচিত-সেই নিয়ে কোন কোনসেন্সাস নেই কোন দেশে, কোন সংস্কৃতিতে। শুধু ডিভোর্স আইনের ক্ষেত্রে কিছুটা হলেও অধিকাংশ রাষ্ট্রের ঐক্যমত -ইহা মৌলিক অধিকার হতে পারে না। পৃথিবীর সব থেকে লিব্যারাল কোর্ট ইউরোপিয়ান ইউনিয়ানের সুপ্রীম কোর্ট ও মেনে নিয়েছে, ডিভোর্স মৌলিক অধিকার হতে পারে না।

তবে আসল সমস্যার দিকে ফিরি। মূল সমস্যা এটাই আজকে মেয়েরা যেখানে কেরিয়ারে এগোতে চাইছে-খুব স্বাভাবিক ভাবেই মা হতে গেলে তাদের কেরিয়ারে স্যাক্রিফাইস করতে হচ্ছে। খাস ভারতেই ২৭% মহিলা আই টি ইঞ্জিনিয়ার শুধু মা হওয়ার জন্য কেরিয়ার বিসর্জন দেন। যারা টিকে যান, তারাও কেরিয়ার কম্প্রোমাইজ করেই টেকেন। যারা কম্প্রোমাইজ করতে চান না-তারা ডিভোর্স করে বেড়িয়ে আসেন। কিন্ত এর কোনটাই কি সমাধান?

খুব অদ্ভুত হলেও সত্যি- মেয়েদের সমানাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, রাষ্ট্রকে যে সন্তান পালনের দ্বায়িত্ব নিতে হবে, এটা প্রথম কার্যকর করেন লেনিন- অক্টবর বিপ্লবের সাথে সাথেই। রাশিয়াতে বিয়ে প্রায় তুলে দেওয়া হয়, আবর্শণ আইন শিথিল হয়-এবং সাথে সাথে সরকারি ক্রেশ বা সন্তানালয় গড়া হয়। কিন্ত কমিনিউস্ট রাষ্ট্র ত- এরা যত পরিকল্পনা করে-বাস্তবে হয় তার উলটো। এখানেও তার ব্যতিক্রম হয় নি। সরকারি কেয়ারটেকার সংস্থা গুলোতে দেখভালের অভাবে শুধু ১৯১৯-২৩ সালের মধ্যেই ৫ লাখ শিশুর মৃত্যু হয়। ফলে স্টালিন ক্ষমতা হাতে পেয়েই দেখলেন, লেনিনের আদর্শবাদি কার্যকলাপে রাশিয়ার জনসংখ্যা কমছে। মিলিটারিতে লোক পাওয়া সমস্যা হতে পারে। ১৯২৫-২৯ একাধিক ডিক্রি জারী করে স্টালিন আবার লোকজনকে বিয়ে করতে বাধ্য করলেন। আবর্শন প্রায় বন্ধ হল। রাষ্ট্রীয় শিশুপালন সংস্থা বন্ধ করে, মেয়েদের মায়ের দ্বায়িত্ব পালন করতে বাধ্য করলেন স্টালিন। ইনফ্যাক্ট ১৯৩৪ সালের মধ্যেই রাশিয়াতে বিভিন্ন উচ্চ পজিশনে মেয়েদের সংখ্যা কমে আসে-সেন্ট্রাল কমিটিতে বোধ হয় মোটে দুজন ভদ্রমহিলা ছিলেন-কারন তখন লেনিনের "নারীবাদ" বাতিল করে সর্বত্র স্টালিনের "মাতৃবাদের" ভজনা চলছে। সোভিয়েত ইউনিয়ানের ইতিহাসের এই দিকটা অনেকেই জানে না-- যে নারীর সমানিধিকার সংক্রান্ত সব থেকে বড় পরীক্ষাটি এক শতাব্দি আগেই ব্যর্থ হয়েছে।

অর্থাৎ এই মৌলিক সমস্যা-যে ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে মেয়েদের অনেক বেশি দ্বায়িত্ব নিতে হয়-এটার সমাধান না হওয়া পর্যন্ত- ডিভোর্স কিন্ত বাড়তেই থাকবে।

তবে সবটাই দিশাহীন না। আমেরিকাতে ১৯৮০ সালে ডিভোর্স রেট ছিল হায়েস্ট। আস্তে আস্তে সেটা কমেছে। এখন প্রায় ৭০% সম্ভাবনা যে একটা বিয়ে ১০ বছর টিকবে। যেটা ১৯৮০ সালে ছিল ৪৮%। এটা কি করে হল?

আসলে ভুল থেকেই সবাই শিক্ষা নেয়। এখন আমেরিকাতে বিয়ের আগে ছেলে মেয়েরা "আবেগ" এবং "প্রেম" বাদ দিয়ে, প্রাক্টিক্যাল কন্সিডারেশন গুলোকে সামনে রেখেই বিয়ে করে। ইহার্মোনির মতন ডেটিং সাইট, এখন ডেটাসায়েন্স ম্যাচিং করাচ্ছে-অর্থাৎ একজনের কাছ থেকে প্রায় সাতশো আটশো রকমের প্রেফারেন্স জেনে, জানিয়ে দিচ্ছে কোন পার্টনার তার জন্য স্টেবল। প্রেমের থেকে প্যার্টান ভিত্তিক বিয়ের দিকেই এগোচ্ছে আমেরিকান সমাজ, যার সুফলও মিলছে কম ডিভোর্স রেটে। ভারতে এখনো এটা আসে নি। হয় এরেঞ্জড মেরেজ না হলে লাভ মেরেজ। দুটোই আসলে ডিজাস্টার। হওয়া উচিত ডেটা সায়েন্স ভিত্তিক মেরেজ-যেখানে আগে থেকেই বলে দেওয়া সম্ভব-এই পার্টনারশিপ চলবে কি না।

অর্থাৎ সমাধান সেই বিজ্ঞানের পথেই। আবেগ, আইন, প্রেম -কোন কিছুই বিবাহ নামক এই অচলায়তনকে বাঁচাতে পারবে না।

Wednesday, October 4, 2017

বাংলা সংস্কৃতির ওপর ত্রিফলা আক্রমণ

পূজোর কটাদিন ভাবসাব দেখে মনে হয় বাংলা সংস্কৃতি শত পুস্পে বিকশিত। কিন্ত বাস্তব এটাই পশ্চিম বাংলার বাংলা সংস্কৃতি এখন বিপন্ন। ইসলামিক, উত্তর ভারতীয় হিন্দুত্ববাদের আগ্রাসন এবং কমিনিউস্টদের দৌড়াত্মে, আমাদের শত শত বছরের পুরাতন বাংলা সংস্কৃতি- যা বৌদ্ধ, চৈতন্য, লালন , রবীন্দ্রনাথ, নজরুলের উদার আবহে বটবৃক্ষের মতন ছড়াচ্ছিল, তার বিপন্ন জরাজীর্ন হাল।

আসল সমস্যা বাঙালী জাতির অলস্যে। যে জাতি কঠিন এবং সৎ পরিশ্রমে বিশ্বাস রাখে না। এই জাতি আস্থা রাখে চিট ফান্ডে, বিট কয়েনে। একবার ও বোঝে না, অর্থনীতির নিয়মেই সস্তায় না খেটে বড় লোক হওয়া যায় না, ভাল থাক যায় না। ঠিক এই ধরনের অলস চিন্তা ধরেই বাংলার এক বিশাল অংশের তরুন বিপথে- তাদের ধারনা কমিনিউজম, হিন্দুত্ববাদ বা ইসলাম তাদের সমাজ এবং দেশকে উদ্ধার করবে। বিভিন্ন রকমের হতাশা থেকেই তাদের এই বিপথযাত্রা। কিন্ত বটম লাইন সেই এক- সৎ ভাবে খেটে , সৎ ব্যবসা, আন্তারপ্রেনারশিপের মাধ্যমে বাংলার পরিবর্তন হবে-এই বিশ্বাস বা দৃঢ়তা আমি বাংলার নতুন প্রজন্মে দেখছি না। শুধু দেখা যাবে বিজাতীয় আদর্শবাদের প্রতি ঝোঁক।

পেট্রো ডলার ঢুকিয়ে বাংলার গ্রামে গ্রামে মাদ্রাসার চাষ করে, বাঙালী মুসলিমদের বাংলার মূল শ্রোত থেকে সরানোর কাজ ভাল ভাবেই সম্পন্ন। তাদেরকে ভাবানো হচ্ছে তারা বাঙালী না মুসলমান। ফল হাতে হাতে টের পাচ্ছেন মীর বা নূরের মতন বাঙালী মুসলিম অভিনেতা অভিনেত্রীরা। ফেসবুকে দূর্গাপূজোর শুভেচ্ছা যদি কোন মুসলিম অভিনেতা অভিনেত্রী জানাচ্ছেন মৌমাছির ছাঁকের মতন দাঁড়িয়ালা মুসলিমরা ভন ভন করছে। অথচ, দূর্গাপূজো, ঈদে পারস্পারিক শুভেচ্ছা জানানো বাঙালীর শত শত বছরের ঐতিহ্য। এই সব বাঙালী মোল্লারা হঠাৎ করে আবিস্কার করেছে, বাঙালী না তাদের পিউর এবং আন ডাইল্যুটেড মুসলমান হতে হবে। তারা তাদেরকে আর বাঙালী মনে করে না-তাদের অস্তিত্বে এখন আন্তর্জাতিক ইসলামিক ব্রাদারহুড! এবং এর পেছনে প্যাট্রোনাইজেশন আছে ভারতের সব রাজনৈতিক দলের।

ইসলামিক মৌলবাদের উত্থান ঠেকাতে বাঙালী বুদ্ধিজীবি সমাজ কিস্যু করে নি। ফলে ভীত একদল বাঙালী হিন্দু যুবক- উত্তর ভারতের হিন্দুত্বের আশ্রয় চাইছে। পশ্চিম বাংলায় রাম নবমী, ধণতরেশ, হনুমান চল্লিশা-এসব ছিল না। কিন্ত দ্রুত ঢুকছে। নীরব প্রশয় এক বিশাল অংশের বাঙালী হিন্দুদের। এসবই ইসলামিক মৌলবাদের উত্থানের রিয়াকশন -কিন্ত ফল এই যে বাংলার উদার সংস্কৃতি এখন বিপন্ন উত্তর ভারতের সাংস্কৃতিক আগ্রাসনে। ফলে এই যে বাংলাকে আরো দাঙ্গা দেখতে হবে আগামী সময়ে।

এবার আসি বাংলার বাম বুদ্ধিজীবি এবংহরেক রকমের কমিনিউস্টদের নিয়ে। এদের কাছে বিদ্যাসাগর কলোনিস্ট এবং বু্জোয়া। রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি। স্টালিন, লেনিন, মাওএর মতন কুখ্যাত খুনীরা এদের আরাধ্য দেবতা আজো। এদের ৩৪ বছরের শাসনের তান্ডবে বাংলা ছাড়া হয়েছে বাংলার সব কৃতী সন্তান। যাদের কেউ আজকেও ঘরে ফিরতে চাইছে না। ফলে বাংলায় একটা বিরাট ক্রাইসিস ইন্টেলেকচুয়াল লিডারশিপের। বাংলায় যারা নিজেদের বুদ্ধিজীবি বলে দাবী করে তাদের কারুর কোন আইডিয়াই নেই কিভাবে প্রযুক্তি পালটে দিচ্ছে বা দিচ্ছে গোটা পৃথিবী। তারা স্বপ্নের রাজনীতি ফেরি করে ( সেটা সোভিয়েত কমিনিউস্ট সমাজই হোক বা শরিয়াই হোক ), বাঙালী যুবকদের বোকা বানায়। কারন বাঙালী যুবকরা একে অলস-তারপরে হতাশ। ফলে সস্তায় রাজনৈতিক বাজিমাতের ভাল ভাল কথা শুনে এরা আকৃষ্ট।

বাংলার বুদ্ধিজীবীদের কাউকে বলতে শুনিনি যে একটা জাতির উন্নতির একটাই উপায়। পরিশ্রম এবং সৎ ব্যবসা । প্রকৃত কারিগড়ি শিক্ষা। তারা নিজেরা গর্দ্ভব এবং আরো কিছু গর্দ্ভভ অনুসারী পেয়ে কলা ঝোলাচ্ছে কখনো কমিনিউস্ট স্বর্গের, কখনো বৈদিক সমাজের , কখনো খিলাফতের। এই ভিসিয়াস সাইকল থেকে বাঙালী বেড়োতে না পারলে বাংলা সংস্কৃতির ভবিষ্যত নেই।

এখন দরকার একটা বাঙালী জাতিয়তাবাদি আন্দোলনের। যেখানে নতুন করে মুল্যায়ন করা হৌক বিদ্যাসাগর , প্রফুল্ল চন্দ্র এবং স্যার রাজেন মুখার্জিকে। কারন বাংলার ইতিহাসে এই গুটিকয় ব্যক্তিকেই আমি পেয়েছি, যাদের চরিত্র ছিল ইস্পাত সম। ব্যবসায়িক বুদ্ধি এবং আন্তারপ্রেনারশিপকে যারা গুরুত্ব দিয়েছিলেন জীবন দিয়ে। বিদ্যাসাগর বলতেন পথে বসে আলু পটলের দোকান দেবেন, কিন্ত বৃটিশদের অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না। আচার্য্য প্রফুল্ল চন্দ্র রসায়নকে ল্যাবে আটকে রাখলেন না। বাড়ির বারন্দায় তৈরী করলেন বেঙ্গল কেমিক্যাল। স্যার রাজেন মুখার্জি দেখিয়েছেন বাঙালীরাও পারে আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়িরিং বিজনেস। শুধু দরকার সদিচ্ছা এবং পরশ্রমের।